somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ভারতীয় মিডিয়ার সাম্রাজ্যবাদী আগ্রাসন

১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন দেশ দখল করতে যে এখন অস্ত্রের প্রয়োগ করা লাগে না তা ভারত ভালোভাবে জানে। তাইতো ১৭৭৫ সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পাকিস্তানের মতো অস্ত্রের প্রয়োগ করেনি। তারা বাংলাদেশের মানুষের উপর মনঃস্তাত্ত্বিক উপনিবেশ তৈরি করেছে। তার অন্যতম উদাহরণ বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে ভারতীয় টিভি সিরিয়ালের উপস্থিতি। মনঃস্তাত্ত্বিক উপনিবেশ তৈরি করতে পারলে অস্ত্রের প্রয়োগ করার কি দরকার?

ভারতীয় মিডিয়ার সাম্রাজ্য আগ্রাসনের অন্যতম উদাহরণ বাংলাদেশের টিভিতে ডাবিং করা ভারতীয় বিজ্ঞাপন। টিভি খুললেই এখন ভারতীয় বিজ্ঞাপনের ছড়াছড়ি চোখে পড়ে। বাংলাদেশে কি ভালো মানের নির্মাতা নেই তা কিন্তু বলা যাবে না? কারণ বাংলাদেশে প্রচুর ভালো মানের বিজ্ঞাপন তৈরি হচ্ছে। আমাদের রয়েছে ভালো মানের অনেক নির্মাতা। তারপরও কেন ভারতীয় বিজ্ঞাপন দেখাতে হবে?

বাংলাদেশের চলচ্চিত্রের নিম্নমান ও অশ্লীলতার কারণে সিনেমা হলে দর্শকরা যাওয়া একপ্রকার ছেড়ে দিয়েছিলো। এই সময়ে ভারতীয় বলিউডের হিন্দি ও টালিউডের বাংলা চলচ্চিত্র বাংলাদেশের মানুষের উপর যথেষ্ট প্রভাব ফেলতে সমর্থ হয়েছে। কারণ একটি চ্যানেল তখন জনপ্রিয় হয় যখন তা র অনেক প্রচার করা হয়। ভারতীয়রা সেই সুযোগ খুব ভালোভাবে লূফে নিয়েছে। এর ফলে ভারতীয় চ্যানেলগুলোর বাংলাদেশে বেশ শক্ত একটা প্লাটফর্ম পেতে সমর্থ হয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ের একটি আত্মঘাতী সিদ্ধান্ত হলো ভারতীয় চলচ্চিত্র আমদানি করা। সাম্প্রতিক সময়ে পিপড়াবিদ্যা, অনেক সাধের ময়না, অগ্নি, মোস্ট ওয়েলকাম-২, মোস্ট ওয়েলকাল, চোরাবালি, রানআউট, আমার বন্ধু রাশেদ, গেরিলা, আকাশ কত দূরে, টেলিভিশন, ৭১ এর গেরিলাসহ অনেক ভালো মানের চলচ্চিত্র তৈরি হয়েছে এবং প্রচুর দর্শক প্রিয়তা পেয়েছে। তারপরও চলচ্চিত্র আমদানি দেশের জন্য ক্ষতিকর ছাড়া অন্য কিছু হবে না।

শিল্পনীতি অনুযায়ী যদি সরাসরি চলচ্চিত্র শিল্পে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনকারী কোন দেশ থেকে কোন চলচ্চিত্র আমদানি করতে হয়, তাহলে সেই দেশে সমসংখ্যক চলচ্চিত্র রপ্তানি করতে হয়। ভারতের চলচ্চিত্র আমদানীকারক ও প্রদর্শক সমিতি বাংলাদেশে চলচ্চিত্র আমদানী করা সাথে সাথে আমাদের ভারতে চলচ্চিত্র রপ্তানি করা আবশ্যক। কিন্ত্র এই ধরণের কোন পদক্ষেপ এখনও চোখে পড়েনি। উপরন্তু বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানিতে সম্মতি দেয় নি ভারত।

ভারতীয় টিভির কূপ্রভাব থেকে দেশকে মুক্ত করতে স্টার জলসা, স্টার প্লাস, সেট ম্যাক্স, জি বাংলাসহ সকল চ্যানেলের প্রচার বন্ধ করতে হবে। এগুলো বন্ধ করতে না পারলে আমাদের সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করা যাবে না। সুতারাং আমাদের উচিৎ হবে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করতে ভারতীয় এই আগ্রাসন রুখে দাড়ানো। তা না হলে আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখতে পারবো।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পঁই পঁই করে হিসাব রাখতে হবে, নতুবা বিপদে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪

আমরা ক'জনা বেশ কিছুদিন আগে ব্যবসা শুরু করেছি। প্রথমেই একজনকে হিসাবের সব দ্বায়িত্ব দেওয়া হয়েছে। আমি নিয়েছিলাম মার্কেটিং ও টেকনিক্যাল সাইড গুলির দ্বায়িত্ব। সৌদীতে অনেক POS রেডিমেড পাওয়া গেলেও আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×