ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী এক ইসরায়েলি নারীকে বিয়ে করেছে এক আরব মুসলিম পুরুষ। আর এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ইসরায়েলে।
ইসরায়েলের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দল বিয়ের মিলনায়তনের চারপাশে বিক্ষোভ শুরু করেছে। এ সময় পুলিশের বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করা হলে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার এ বিয়ে সম্পন্ন হয়।
জানা গেছে, ইহুদি হতে মুসলিমে ধর্মান্তরিত নারীর নাম মোরেল মালকা (২৩) এবং আরব মুসলিম পুরুষের নাম মাহমুদ মনসুর (২৬)। এদিকে এই বিয়ের ঘটনা প্রকাশ হলে একটি বামপন্থী সংগঠন মোরেল এবং মাহমুদকে বিয়ের জন্যে অভিনন্দন জানিয়ে স্লোগান দিয়েছে। লেহাভা গ্রুপের বিক্ষোভের বিরুদ্ধে একটি পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে।
ইসরায়েলের রাষ্ট্রপতি রুবেন রিভলিন স্বয়ং এ বিয়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলি মিডিয়া কর্তৃক বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।