somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েটিং-এর প্রাথমিক নিয়ম-কানুন জেনে নিন।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খাওয়াদাওয়া নিয়ন্ত্রণের পেছনে সাধারণত দুটি উদ্দেশ্য করে। একটি, সুস্থ থাকা আর আরেকটি হলো ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখা। আপনার উদ্দেশ্যটি যাই হোক না কেন, সঠিক ভাবে খাওয়াদাওয়া করতে চাইলে আপনাকে কিছু নিয়ম-কানুন মেনে চলতেই হবে। সঠিক ডায়েটের প্রাথমিক নিয়ম মূলত চারটি। আসুন জেনে নিই কী সেগুলো –

১. বাদ দিন বেড টি

সকালে উঠেই বেড টি বা কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটা বাদ দিন। এর পেছনে রয়েছে স্বাস্থ্যবিধির একটি কারণ। মানুষ যখন রাতে ঘুমায় তখন তার ব্লাড সুগারের মাত্রা কমে যায়। ফলে সকালে দুর্বল লাগে। তাই সকালে এমন খাবার খাওয়া উচিত যা ব্লাড প্রেশার বাড়িয়ে তোলে। সকালে উঠেই চা খেলে শরীর এক ধাক্কায় জেগে ওঠে। ফলে হার্ট রেট, ব্রিদিং রেট এবং তাড়াতাড়ি বেড়ে ওঠে। যার ফলে তৈরি হয় স্ট্রেস। এছাড়া চা বা কফি পুষ্টির কোনো যোগান দেয় না। তাই প্রথমে নাশতা করুন তারপর চা বা কফি খান।

২. প্রতি দু ঘণ্টায় খান

প্রতি দু ঘণ্টা পরপর কিছু না কিছু খান। সকালে উঠেই চা খেল খিদে মরে যায়। আরো এক কাপ চা খেলে দুপুরের খাবার খেতে ইচ্ছে করে না। ফলে বিকেলে এত খাবার খাওয়া হয়ে যায় যে ডায়েটিং-এর বারোটা বেজে যায়। দু ঘণ্টা পরপর পরিমিত খাবার খেলে যেমন প্রচণ্ড খিদে পায় না, অন্যদিকে পেট সহজে হজমও করতে পারে।

৩. কাজ অনুযায়ী খাবার

যখন বেশি কাজের মধ্যে থাকবেন তখন বেশি খান। আর যদি কম অ্যাক্টিভ থাকেন তাহলে কম খান। নিজের শ্রম অনুযায়ী খাবারের পরিকল্পনা করাটা জরুরি। কাজের চাপ বেশি থাকলে এনার্জি বেশি প্রয়োজন হয়। তাই খাবারের চাহিদাও বেড়ে যায়। দিন যত গড়ায় শরীরের মেটাবলিক ক্রিয়াও তত বেড়ে যায়, আবার সূর্য ডোবার পর কমতে থাকে। ফলে বিকেলের চেয়ে সকালে অনেক বেশি খাবারদাবার লাগে। সে কারণে সুস্থ, সুন্দর থাকতে হলে ঠিক সময়ে সঠিক পরিমাণে খাবার খাওয়াটা খুব জরুরি।

৪. রাতের খাবার ঘুমাতে যাবার দু ঘণ্টা আগে

বিছানায় যাওয়ার ঠিক দু ঘণ্টা আগে রাতের খাওয়া শেষ করুন। সন্ধ্যার পর থেকেই খাওয়ার পরিমাণ কমিয়ে দেয়া উচিত। সাধারণত সন্ধ্যাবেলার দিকে আমরা কাজ শেষ করে বিশ্রাম করতে শুরু করি। টিভি দেখা, বই পড়া, গান শোনার জন্য খুব বেশি ক্যালরি খরচ হয় না ফলে খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×