আমাদের এলাকায় এক ব্যক্তি তার স্ত্রী-কে তালাক দিয়েছে। কারণ সে পরপর চারটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। এ ধরনের নির্মম ঘটনা সমাজে একটি বা দুটো নয়। হাজার হাজার। কন্যা সন্তান জন্ম নিলে এর জন্য স্ত্রীকে দোষ দেয়া হয়। আর স্বামী সাধু বাবা ওনার কোন দোষ থাকতে পারে না। আসলে ছেলে হোক বা মেয়ে দোষ পুরুষের, নারীর নয়। পুরুষ ধারণ করে দুটো কোষ এক্স ও ওয়াই। এক্স দিয়ে কন্যা আর ওয়াই দিয়ে ছেলে জন্ম লাভ করে। আর নারীরা শুধু এক্স কোষ ধারণ করে। যখন পুরুষের বীর্যে এক্স নির্গমন করে তখন জন্ম লাভ করে কন্যা। আর যখন ওয়াই নির্গমন করে তখন জন্ম লাভ করে পুত্র। বিষয়টি সম্পর্কে অনেক মানুষই জানে না।
অত্যাধুনিক সুক্ষ বৈজ্ঞানিক তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত যে, মানুষের দেহকোষ ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজম নিয়ে গঠিত। এর মধ্যে ২২ জোড়া দেহ গঠনের কাজ করে আর বাকী ২৩ তম জোড়া লিঙ্গ নির্ধারক ক্রোমোজাম (SEX CHROMOSOE)। এই ২৩ তম জোড়া পুত্রের বেলায় x+y এবং কন্যার বেলায় x+x নিয়ে গঠিত। তাই সন্তান পিতার কাছ থেকে কখনো x আবার কখনো y নিয়ে জন্ম গ্রহণ করে। আর মায়ের কাছ থেকে সর্বদা x ক্রোমোজাম নিয়ে জন্ম গ্রহণ করে। যখন পিতার বীর্যে y থাকে তখন তা মায়ের x এর সাথে মিলে পুত্র সন্তান জন্ম নেয়। আর যখন পিতার বীর্যে x কোষ থাকে তখন তা মায়ের x কোষের সাথে মিলে কন্যা সন্তান জন্ম লাভ করে। ফলাফল দাড়াল, পুরুষের বীর্যে যখন ওয়াই কোষ থাকে তখন পুত্র আর যখন এক্স কোষ থাকে তখন কন্যা সন্তানের জন্ম হয়। আর নারী সর্বদা x কোষ সাপ্লাই দেয়। কাজেই কন্যা বা পুত্র সন্তান জন্ম দেয়ার দোষ পুরুষের, নারীর নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


