জোসনার কোমলতার চেয়ে
সুর্য্যের রুক্ষতাই বেশি প্রিয় আমার,
ভালবাসার চেয়ে অবহেলাই আমাকে বেশি অনুপ্রানিত করে।
ঝিঝি পোকার গুঞ্জন নয়,
কাকের কর্কশ ডাকাডাকিই আমার ভাললাগা।
সন্ধার স্নীগ্ধতা আমায় কখনো নির্বাক করেনি,
বরং চৈত্র-দুপুরের মেঘমুক্ত গগন
আর ত্বকে জ্বালা ধরানো রশ্মিকে বুকে
আগলে ধরে কত যে কেঁদেছি আমি!
ঘাম হয়ে আমার কান্নায় সাড়া দিয়েছে তারাও।
কই ওরাতো আমায় নিরাশ করেনি!
তার স্পর্শে কখনো শিহরিত হইনি আমি,
বিদায় বেলায় যে শিহরন জেগেছিল আমার
লোমকুপে, সেটার সৃষ্টি যে
হৃদয়ের খুব যত্নে গড়া কোন এক কুঠরি থেকে
সেটা আমি হলফ করে বলতে পারি।
রাস্তার ল্যাংড়া নেড়ি কুকুরের গোঙানির মাঝে
আমি সঙ্গিতের মধুরতা খুজে পাই,
অশ্রুর প্রতিটি ফোটা যেন জীবনের
এক একটি বাহন,
সামনে এগিয়ে যাবার পাথেয়।
ঘুমিয়ে স্বপ্ন দেখিনি কখনো ,
জেগে দেখেছি বহুবার। ঘুমাতে দেয়নি যে স্বপ্ন গুলো
সেগুলোকে সস্তা বস্তায় ভরে
বিক্রি করেছি ভাঙড়ির দোকানে ।
এবার হয়তো নিশ্চিন্তে ঘুমাতে পারবো।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




