খুব ইচ্ছে করে আমার ভয় পেতে
বিচলিত হতে,
নিঃশব্দে অশ্রু ঝরাতে
কিংবা
কারো বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে অনেক্ষন কাঁদতে!
"আরেহ কান্নার কি হলো? আমিতো আছি তোমার পাশে-তুমি একা নও"
পিঠে আলতো করে হাত বুলিয়ে এভাবেই বলবে কেউ!
দরদ আর ভালবাসায় মাখানো হাতের স্পর্শে
আমি শিহরীত হবো!
বেগ বেড়ে যাবে কান্নার, অশ্রু হবে আরো তরল।
আরো শক্ত করে জড়িয়ে ধরবে আমায় সে ,
বলবে -
"পাগল একটা, বললাম তো সারাজীবন থাকবো তোমার পাশে।"
এ গুলো সব লোভ, জানি !
আমিতো কাঁদতেই পারিনা,
কোমলতার স্পর্শ পেতে
দুটি হাতের সাথে কখনো সখ্যতাও হয়নি আমার!
তাহলে, এত আবদার কিসে?
দুচোখে অশ্রু জমে গেছে অনেক,
কতদিন যে ঝরে পড়েনা, সেটা বলতে
হয়তো অনুমানের প্রয়োজন হবে।
দুষিত হতে শুরু করেছে অশ্রু গুলো,
দুষিত অশ্রু মাঝে মাঝে
পাথর হয়ে আঘাত করে বুকে, সুচের মতো
খোঁচা দেয় দুচোখে,
তবুও -
পথ পায়নি গড়িয়ে পড়ার।
আমি কাঁদতে চাই,
অনেক অনেকক্ষন ধরে কাঁদতে চাই,
দুচোখের জলে ধুয়ে যাবে
হৃদয়ের ভয়ংকর সব বৈশাখি কালো মেঘ,
দুষিত অশ্রুগুলো হারিয়ে যাবে, জমা হবে
তাজা তাজা জলরাশি!
মনের আকাশটাকে ক্যানভাস বানি্য়ে
তাতে ছড়াবো হাজারো বর্নীল রং,
আঁকবো স্বপ্নের কত ছবি............
কত প্রতিচ্ছবি, কল্পলোকের কত সৌন্দার্য্য
ফুটে উঠবে
একটু একটু করে।
অবাক হয়ে দেখবো
স্বপ্নের রং........
লাল-নীল-বেগুনি,
এদের মাঝে মিশে যাব আমি,
চলতে থাকবে সময়
সেকেন্ড-মিনিট-ঘন্টা,
অবিরত..
এক সময় ফুরিয়ে যাবেঃ
শেষ-
সব শেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


