একদল মৃত প্রায় কঙ্কালসার স্বপ্ন লইয়া পথ চলিতে চলিতে কতবার যে হোঁচট খাইতে হইতেছে তাহা গুনিবার লোক থাকিলে নিশ্চিত বিরক্ত হইয়া বলিত - 'আর পারিনে মশাই, এবার খ্যান্ত দিন, অনেকতো হলো, দেখছেনইতো হচ্ছেনা, তাহলে বৃথা পুনঃপুনঃ ব্যর্থ চেষ্টা কেন বাপু!'

ভেতরের মনুষ্যটি স্বপ্নগুলোকে বিক্রয় করিয়া ফেলি এমনটিই চাহে। ইহা ভাবিতেই দেখলুম ছোট্ট স্বপ্নটি সেজো স্বপ্নটাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতেছে, বড় স্বপ্নটি নির্বাক বসিয়া পায়ের নক খুটিতেছে - দুচোখ টলমল - সান্তনার একটি বাক্য শুনিলেই অশ্রু মুক্তা হইয়া ঝরিবে, আর মেজো স্বপ্নটির আমার বোকামিকে বিদ্রুপ করিয়া মিটি মিটি হাসিতে স্পষ্ট ভুলের ইঙ্গিত!
আধপাগলা স্বপ্নগুলো কিছুদিন যাবত বড্ড বেশি বিরক্ত করিতেছে। আশার পিঠে ঘুম মাখাইয়া উহা চিবাইয়া খাইতে খাইতে আমার কর্ণকুহরে ফিসফিস করিয়া কহিতেছে - পালাও, পালাও - ইহা তোমার কম্ম নহে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


