আত্নার মন্বন্তরে মনের দৌরাত্ন হ্রাস পাইয়াছে। আকস্মাৎ কি হইলো বুঝিয়া উঠিবার অগ্রে ভাল লাগিবার বস্তুসমগ্রে ভাটা পড়িল। বড় অধিক দিন নয়, তবু কিঞ্চিত হারানোর ভয়ও উঁকি-ঝুঁকি মারিতেছে।

মনদ্বারে ক্লান্তির পদশব্দে ক্ষনে ক্ষনে চকিত হইয়া উঠিয়া ভাবিতেছি ইহাই কি হইবার ছিল? নগ্ন কিছু বীভৎস স্মৃতির পদচারনাও বাড়িয়াছে আজকাল।
কতটা পথলয় সন্তারণ করিতে হইবে অজানা, তবু কিঞ্চিত সিমারেখার আভাস অস্পষ্ট ঝাপসা হইয়া দূর রেখা টানিয়াছে।
বাম চক্ষুতে জলের বিস্তার ঘটিয়াছে, ডান চক্ষু অশ্রুহীন। হয়তো কখনো ডান চোখেও অশ্রু আসিবে। কিংবা আসিবেনা। তাতে কি আর জীবন থামিয়া থাকিবে? পথিক আমি, পথ চলাই যে আমার কম্ম। চলিতে রহিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


