বৃষ্টির প্রতিটি ফোটাকে আমি হিংসে করতাম বলে তুমি হাঁসতে। আমাকে রাগানোর জন্য তুমি ইচ্ছে করেই আরো বৃষ্টিতে ভিজতে আর চিৎকার করে বলতে- ''ওকে এত হিংসে কেন? তুমিও তো একদিন পাবে!"

কেন হিংসা করবনা বলো?! তুমি যখন হাজারো বৃষ্টির ফোটার মাঝে নিজেকে দাড় করিয়ে, আকাশ পানে চেয়ে দুহাত মিলিয়ে দিতে, আমি দেখতাম বৃষ্টির ফোটাগুলো তোমায় স্পর্শ করছে। তোমার চোখ স্পর্শ করত, তোমার কাঁধ স্পর্শ করতো, স্পর্শ করতো তোমার উন্মুক্ত দুবাহু! তোমার ঠোট স্পর্শ করা বৃষ্টির ফোটা গুলোকে তুমি যেন একটু বেশিই পাত্তা দিতে। আমি স্পষ্ট দেখতাম প্রতিটি ফোটার স্পর্শে তোমার ঠোট জোড়া মৃদু কেপে উঠছে! আর লোলুভ আবগে তোমাকে ছুঁয়ে যেত আরো একদল বখাটে বৃষ্টির ফোটারা।
আমি শিহরীত হতাম! ভাবতাম এই বৃষ্টির ফোটাগুলো কতইনা ভাগ্যবান, আমি কেন বৃষ্টি হয়ে জন্মালাম না?! এগুলোকে আমার প্রতিপক্ষ মনে হত। নাহ, ঠিক প্রতিপক্ষ না, মনে হত বিজয়ি প্রতিপক্ষ!
আমি চড়া গলায় বলতাম 'আমি বৃষ্টি হতে চাই।' তুমি আরো গলা চড়িয়ে বলতে 'এমন স্বাদ করোনা'। আমি অবাক হয়ে জিজ্ঞেস করতাম 'কেন?'
তুমি চিৎকার করে উত্তর দিতে - ''আমার প্রতি যে টান তুমি অনুভব করছো, সেগুলো নষ্ট হয়ে যাবে'। আমি আত্নবিশ্বাস নিয়ে বলতাম 'কিন্তু আমিতো তোমায় ভালবাসি।' তুমি গম্ভির হয়ে খানিকটা নিচু গলায় বলতে - সে তো এই টান আছে বলেই'
সেই টান টাকে চিরস্থায়ী করতেই বুঝি আজ আর দেখা হয়না আমাদের? বৃষ্টির ফোটা গুলো কলাপাতার সাথে জমিয়ে আড্ডা বসিয়েছে, বৃষ্টির সাথে কলাপাতার আড্ডা, কই ওরাতো আজ তোমাকে মিস করছেনা! বিশ্বাস করো তুমি সেখানে নেই, তোমার স্পর্শ গুলোকেও হয়তো ভুলে গেছে ওরা! অথচ আমি? আছি, তুমিহীন তুমিভরা সন্ধা নিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


