somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন কেন?

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- ''ভাই এইখানে এত ভিড় কেন? কি হয়েছে?''
- আরেহ একটা পুলিশরে কে যেন মেরে মাথা ফাটায় দিছে!
- একটা মানুষ এভাবে পড়ে কাতরাচ্ছে আর আপনারা তাকে হসপিটালে না নেয়ার ব্যবস্থা করে দাড়িয়ে দাড়িয়ে দেখছেন?!?
- আপনি কোন গ্রহ থেকে আইছেন ভাই? পুলিশ মানুষ এইটা আপনারে কে কইলো?
এরপর উপস্থিত জনতার মাঝে হাসির রোল।

ঠিক অনেকটা এরকমই অবস্থা মুসলমানদের! আজ মুসলীমদেরকে মানুষ মনে করা হয়না! যেন অসহায় এক জাতী আমরা! নির্লজ্জ! অবহেলিত! পদদলিত! লাঞ্চিত! জাতী হিসেবে মহাত্ব যাদের ললাট চিহ্ন, অতিত যাদের গৌরবগাঁথা তারা আজ যেন নর্দমার কিট!
এ জন্য দায়ি কারা? আমরা মুসলীমরাতো অবশ্যই। কিভাবে? চলুন দেখে আসা যাকঃ
মুসলমানদের অভিভাবক হলো আলেম সমাজ। সেই আলেম সমাজদের দিকে একটু তাকান।

একদল খানকা শরিফ নিয়ে, ওনারাদেরকে বলা হয় পীর সাহেব।

একদল আছেন মসজীদ মসজিদে ঘুরাঘুরি নিয়ে, ওনাদেরকে বলা হয় তাবলীগ জামাত।

একদল আছেন আধ্যিকতা নিয়ে, সাথে গান বাজনা, ওনাদেরকে বলা হয় আধ্যাতিক সাধক বা ফকির।

একদল আছেন রাজনীতি নিয়ে, দেশ ভেদে ভিন্ন ভিন্ন নাম, বাংলাদেশে আমরা তাদেরকে জামায়াতে ইসলাম নামে চিনি।

একদল আছেন আধুনিক শিক্ষাকে হারাম ফতোয়া দিয়ে উর্দু - ফার্সিতে লেখা বড় বড় বই পড়ে কুরআন হাদিস শেখা আর শেখানো নিয়ে। এনাদেরকে বলা হয় কাওমি গ্রুপ।

একদল আছে কে ইসলামকে গালি দিল তার শিরচ্ছেদ করা নিয়ে, যারা কথায় বিশ্বাসী না, শুধুমাত্র জিহাদে বিশ্বাসী। এদেরকে আমরা দেশ ভেদে ভিন্ন ভিন্ন নামে চিনি। যেমন হরকাতুল জিহাদ। একই টাইপের অনেকগুলো গ্রুপের নাম শুনতে পাওয়া যায়।
উপরে বর্নিত দল ছাড়াও আরো অনেকগুলো দল আছে।

আপনি পির সাহেব ভক্ত? কোন পির? চরমনাই, শারসিনা, ফুরফুরাহ, মাইজ ভান্ডারী নাকি অন্যপির? এক পিরের মুরিদ হলে অন্যপিরের মুরিদ হতে পারবেন না! জামাত ইসলামের ধারে পাশে যাওয়া যাবেনা, এরা বিদয়াত, নাজায়েজ! তাবলীগ কোন ইসলামীক দল নয়, জাকির নায়েক হলো ইহুদীদের দালাল, টেলিভিশনে চেহারা দেখানো হারাম, জিহাদের নামে যারা লাফালাফি করে এরা আসলে মুসলমানই না!!! ড্যাশ পিরের অনুসারীরাই একমাত্র ইসলামের পথে আছে, বাকিরা সবাই পথভ্রষ্ট!

এবার যদি আপনি জামাত ইসলামের হন তাহলে - তাবলীগ ইহুদিদের একটা চক্র, কাকরাইলের মারকাজ মসজিদ চলে আমেরিকার টাকায়, মুসলমানদেরকে রাষ্ট্র থেকে দুরের রাখার জন্য এ ব্যবস্থা। কাওমি ওয়ালারা হলো মুর্খ, এরা দিন দুনিয়া কিচ্ছু বুঝেনা, আর পিরগিরী করা বেদয়াত, এগুলো নিছক ব্যবসা, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলাম বাস্তবায়ন সম্ভব না, জামাত ইসলামই একমাত্র ইসলামী দল।
তাবলীগ করেন? তাহলে জামাত, পিরসাহেব, জিহাদী দল থেকে দুরে থাকবেন। শুধু মাদ্রাসায় পড়লে হবেনা, মানুষকে শেখাতে হবে, সেজন্য মসজিদে মসজিদে ঘুরে বেড়াতে হবে, তাবলীগ জামাতই একমাত্র নবীর দেখানো পথে চলে। বাকি সব দল পথভ্রষ্ট।
আপনি একজন জিহাদী? তাহলে তাবলীগ, পিরগিরী, কিংবা অন্যদল সব পথভ্রষ্ট। জিহাদই একমাত্র পন্থা জান্নাতে যাওয়ার। জিহাদে গিয়ে চল প্রান নেই, প্রান দেই তাহলেই সরাসরি জান্নাত!

উমুক ব্যক্তি এটা বলেছে, ও কাফের হয়ে গেছে! উমুক ব্যক্তি বৌকে গালি দিছে, বৌ তালাক, হয়ে গেছে! ও হুজুরের পিছনে নামাজ হবেনা, কারন? ও হুজুরের জল্লিন বলেনা দল্লিন বলে। উমুক টেলিভিশনে অনুষ্ঠান করে, ও কাফের হয়ে গেছে।
- কিন্তু হুজুর ওতো ইসলামী অনুষ্ঠান করে?
- তাতে কি রাসুল সাঃ কি টেলিভিশনে অনুষ্ঠান করেছে?
- তখনতো টেলিভিশন ছিলনা, আর উনিতো মোবাইলও ব্যবহার করতেন না, আপনারতো মোবাইল আছে হুজুর!
- আরেহ বোকা তুমি এটা বুঝবানা, এটা গভির বিষয়, এত গভির জিনিস তুমি বুঝবানা!

এই যদি হয় নবীদের উত্তরাধিকারীদের অবস্থা, তাহলে আমরা সাধারন মানুষ কোন দিকে যাবো।

আজ মুসলমানরা জ্ঞান বিজ্ঞান চর্চা বাদ দিয়ে এ দল হারাম, ও দল বেদয়াত, ও হুজুর ভন্ড, এ দল ইহুদির দালাল, এগুলো চর্চায় থাকে তাহলে মুসলমানদের অবস্থাইতো শোচনীয় হবার কথা।

যে মুসলীমদের আচার ব্যবহারের সৌন্দর্য দেখে দলে দলে মানুষ ইসলাম করেছে এক সময় সেই মসলমান জাতী যদি বেধর্মীদের ক্ষতিতে হাত তালি দেয়ে তাহলে মুসলমানকে মানুষ ভাবতে অন্যের কি দায় পড়েছে?

নিজেদের পিছনে নিজেরা লেগে থাকতে থাকতে দিন শেষ, তোমাদের আচার ব্যবহার দেখে অন্যরা লজ্জায় মুখ ঢাকে, মুসলমানরা তাই অবহেলিত, টেরোরিস্ট নামে শিরোনাম!

জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাও, ফেসবুক-গুগলের-ইউটিউব-লিংক্‌ডইন-টুইটারের চেয়ে বড় কিছু তৈরি করো, তাহলে ফিলিস্তিন, আফগানিস্তানে মুসলমানরা মারা গেলেও প্রফাইল পিকচারের কালার পরিবর্তন করার অপশন থাকবে।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×