somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেসটিনিসহ সব এমএলএম কোম্পানীর প্রতারণা বন্ধে আইন প্রয়োগের সুপারিশ

১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেসটিনি, নিউওয়ে ও গ্রেট ইন্টারন্যাশনাল নেটওয়ার্কসহ দেশের সব মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির প্রতারণা বন্ধ করতে আইনি পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আগামী ১৫ দিনের মধ্যে আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া যায় তা জানাতে বলেছে এ কমিটি। মঙ্গলবার সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এমএলএম কোম্পানির নামে প্রতারণা
বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এ কমিটির সদস্যরা।
বৈঠকে এমএলএম কোম্পানিগুলোর প্রতারণা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সদস্যরা ডেসটিনি ও গ্রেট ইন্টারন্যাশনালসহ কয়েকটি কোম্পানির প্রতারণার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। কমিটির সদস্য শেখ আফিল উদ্দিন বৈঠকে জানান, ডেসটিনি মিথ্যা প্রলোভন দেখিয়ে গাছ বিক্রির নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। পণ্য বিক্রির পরিবর্তে তারা ১০ হাজার টাকা দিলে ৬ বছরে ২৫ হাজার টাকা ফেরত দেয়া হবে এই প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায় করা অপরাধ।। খুলনা ও বরিশালে ডেসটিনির টাওয়ার নির্মাণের নামেও মানুষের কাছ থেকে টাকা আদায় করছে বলে জানান তিনি।
জানা যায়, কিভাবে এমএলএম কোম্পানির প্রতারণা বন্ধ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নিয়ে একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করার সুপারিশ করেছে এ কমিটি।
কমিটির সদস্যরা জানান, চাকরি দেয়ার নামে ডেসটিনি ও নিউওয়ে লিমিটেডসহ এমএলএম কোম্পানিগুলো যুব সমাজকে প্রতারণার শিক্ষা দিচ্ছে। তাই এটা বন্ধ করার সুপারিশ করা হয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি লুৎফুল হাই সাংবাদিকদের জানান, এমএলএম কোম্পানির নামে দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এ ধরনের প্রতারণা বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে কমিটির কাছে মন্ত্রণালয়কে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তাই যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন কিংবা যাদের কেউ এতে জড়িত তাদেরকে যতদ্রুত সম্ভব এই প্রতারনা ব্যবসা থেকে বিরত রাখুন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাংবাদিক নারীরা কি টিপিক্যাল, চিন্তার গভীরতা কি ওদের কম??

লিখেছেন শেহজাদ আমান, ২৪ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০



সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার... ...বাকিটুকু পড়ুন

চোখ

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:১৬

এতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

লজেঞ্জুষ খাওয়াবে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৫


বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে... ...বাকিটুকু পড়ুন

×