খিলক্ষেতে ইভটিজিং নিয়ে পুলিশের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা : খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার হয়নি
১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর খিলক্ষেতে ইভটিজিংকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলাকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। ইভিটিজিংয়ের শিকার স্কুলছাত্রী সাকিরা ইসলাম মিতুকে উত্ত্যক্তকারী রাজন ছাত্রলীগ কর্মী। সে দীর্ঘদিন ওই তরুণীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। রাজনকে সহযোগিতা করত স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় তরুণীর অভিভাবকরা এতদিন প্রতিবাদ করার সাহস পাননি। মঙ্গলবার রাতে মেয়েটিকে দোকানে একা পেয়ে রাজন ও তার বন্ধুরা ঘিরে ধরে অশালীন মন্তব্য করে। মেয়েটি এর প্রতিবাদ করায় তাকে ঘিরে ফেলে ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে মেয়েটির মামা ও পুলিশ ঘটনাস্থলে এসে ছাত্রলীগ
নেতাকর্মীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা পুলিশ ও স্থানীয় লোকদের ওপর হামলা করে। একপর্যায়ে তারা পুলিশের পিস্তল ও একটি ওয়াকিটকি নিয়ে যায়। পরে ওয়াকিটকিটি উদ্ধার হলেও গতকাল পর্যন্ত পুলিশের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার হয়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন