ডিজিটাল নোয়াখালী গড়ার অঙ্গীকার নিয়ে পালিত হল অনলাইন পত্রিকা 'নোয়াখালী ওয়েব'র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী
অনুষ্ঠানে নোয়াখালী ওয়েব'র সহযোগী প্রকাশনা হিসাবে বৃহত্তর নোয়াখালী কমিউনিটির তথ্যভিত্তিক ম্যাগাজিন 'আমাদের নোয়াখালী'র মোড়ক উম্মোচন করা হয়।
'আপনার এলাকা, আপনার সংবাদ' শ্লোগানকে ধারণ করে ২০০৫ সালের ১ জুলাই ২৪ ঘন্টার সংবাদ ভিত্তিক অনলাইন পত্রিকা 'নোয়াখালী ওয়েব' তাদের যাত্রা শুরু করেছিল। শুরু করার অল্প কিছুদিনের মধ্যে পত্রিকাটি বৃহত্তর নোয়াখালীসহ বাংলাদেশের মানুষের কাছে বিশেষ করে প্রবাসীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে নোয়াখালী ওয়েবের পাঠক সংখা দৈনিক প্রায় ৩৫ হাজার (গত ১ বছরের গড় হিসাব অনুযায়ী) এবং প্রতিদিন এ সংখ্যা বাড়ছে। পাঠক সংখার দিক থেকে বাংলাদেশ, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, কাতার, যুক্তরাজ্য, ইতালী, কুয়েত, কানাডা, মালেশিয়া ও অন্যান্য দেশ ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে। আর সকল পাঠকদের মধ্যে ৭০% বৃহত্তর নোয়াখালীর এবং ৩০% অন্যান্য জেলার/অঞ্চলের পাঠক।
অনলাইনে সংবাদ প্রকাশের পাশাপাশি ডিজিটাল বৃহত্তর নোয়াখালী গঠনের লক্ষ্যে পত্রিকাটির কার্যক্রম অব্যাহত রয়েছে। এরমধ্যে নোয়াখালীর আঞ্চলিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা গুলোকে নিয়মিত সংবাদ প্রদান করে আরও তথ্য ভিত্তিক করে তোলা, ভবিষ্যতে বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা প্রশাসনসহ উপজেলা ও পরবর্তীতে ইউনিয়ন পর্যায়ের সকল তথ্য ডিজিটাল ডাটবেজের মাধ্যমে অনলাইনে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হয়ে বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা হিসাবে নোয়াখালীকে প্রতিষ্ঠা করার জন্য নোয়াখালী ওয়েব সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে আসছে এবং করবে। -নোয়াখালী ওয়েব নিউজ ডেস্ক, ২৫ জুলাই ২০০৯।
নোয়াখালী ওয়েব’র ঠিকানা : http://www.noakhaliweb.com.bd
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।