‘বাংলাদেশের ডিজিটাল প্রতিচ্ছবি’ স্লোগানকে সামনে রেখে ৬৪ জেলার তাৎক্ষণিক সংবাদনির্ভর অনলাইন পত্রিকা ‘ডিজিটাল বাংলাদেশ’র পরীক্ষামূলক প্রকাশনা ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে। জেলা পর্যায়ের স্থানীয় খবর ছাড়াও স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে স্ব-স্ব জেলা থেকে প্রকাশ করবে পত্রিকাটি। প্রত্যেক জেলায় একজন করে জেলা সম্পাদক তার জেলার সংবাদ সম্পাদনা ও আপলোড এর দায়িত্বপালন করবেন। বিভাগীয় পর্যায়ে ৭জন বিভাগীয় সম্পাদক ঐ বিভাগের অধিনস্থ জেলা সম্পাদককের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া প্রত্যেক জেলায় একজন করে স্টাফ রিপোর্টার এবং উপজেলা পর্যায়ে একজন করে রিপোর্টার থাকবেন। কেন্দ্রীয় পর্যায়ে পত্রিকাটির জন্য থাকবে একটি বিশেষ টিম। ডিজিটাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডিডিএফ) এর নিজস্ব সফটওয়্যার ই-নিউজ সলিউশন এর ম্যাধমে পত্রিকাটি প্রকাশিত হবে। এছাড়া প্রাথমিকভাবে পত্রিকাটির আর্থিক সহায়তাও প্রদান করবে ডিডিএফ। পরীক্ষামূলকভাবে পত্রিকাটি কয়েকমাস চলার পর শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। চুড়ান্তপর্বে সারাদেশের উন্নয়নধর্মী খবর ও ফিচার নিয়ে প্রতিমাসে নিয়মিত একটি প্রকাশনাও বের হবে। কর্তৃপক্ষ জানিয়েছেন পত্রিকাটি সফলভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিতে পারলে সারাদেশের মানুষ তাৎক্ষণিকভাবে নিজ জেলার খবর জানতে পারবেন এবং এ প্রকাশনার সাথে সর্বমোট ৭৩৫ জন সাংবাদিকের কর্মসংস্থানের ব্যবস্থাও নিশ্চিত হবে। যোগাযোগ : ০১৮১৬৫৫৩৩৬৬, ০১৯১৬৫৫৩৩৬৬ । পত্রিকাটির ওয়েব ঠিকানা : http://www.digitalbangladesh.com.bd
২৬ মার্চ শুরু হচ্ছে ৬৪ জেলার তাৎক্ষনিক সংবাদ নির্ভর অনলাইন পত্রিকা ‘ডিজিটাল বাংলাদেশ’ এর পরীক্ষামূলক প্রকাশনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।