একটি গান...............চিরন্তন সত্য
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাড়ি চলে না, চলে না, চলে না রে
গাড়ি চলে না।
চড়িয়া মানবগাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায় বুদ্ধি মিলে না।
মহাজনে যত্ন করে
পেট্রল দিল টেংকি ভরে
গাড়ি চালায় মনড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।
গাড়িতে পেসিঞ্জারে
অযথা গন্ডগোল করে
হেন্ডিম্যান কন্টেকটারে
কেউর কথা কেউ মোনে না।
পার্সগুলো ক্ষয় হয়েছে
ডায়নমা বিকল হয়েছে
লাইটগুলো ঠিক জ্বলে না।
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেকফেইল করে
ঘটায় কোন দুর্ঘটনা।
আবদুল করিম ভাবছে এবার
কন্ডেম গাড়ি কী করবো আর
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।
গাড়ি চলে না, চলে না, চলে না রে.............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন