somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিসি গেমিং রিভিউ (পর্ব - ২) - Assassins' Creed Brotherhood

২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পর্বের পরঃ
Assassins' Creed - Brotherhood:

এই পর্বে এজিও আদিতোরে দ্য ফিরেনজে (এজিও) তার যাত্রা শুরু করে। তার চাচা মারিও'র মৃত্যুর পর সে বুঝতে পারে ওর উপর এখন বিশাল দায়িত্ব। সমগ্র Assassins' দের নেতৃত্ব দেবার দায়িত্ব তার উপরই এসে পড়ে। নিজ দেশ ফ্লোরেন্স থেকে পালাতে হয় তাকে। ভিলা আদিতোরে ধবংস করে দেয় পোপের সেনাবাহিনীর প্রধান চেসারে (Cesare)। চাচা মারিওর কাছে গচ্ছিত আপল-অফ-ইডেন নিয়ে যায় চেসারে। এজিও অনেক কষ্টে পালায়। রোমে গিয়ে Assassins' Brotherhood এর হাল ধরে সে। ওদিকে বোর্জিয়াদের অত্যাচারে সাধারন মানুষ বিদ্রোহী হয়ে উঠেছে। ওরা আক্রমন করতে থাকে বোর্জিয়াদের। এজিও সাহায্য করে ওদের। ট্রেনিং দিতে থাকে সাধারন মানুষকে। তৈরি করে একেকজন সফল Assassin। গেম এ দেখা যায় এজিও ইচ্ছে করতে ফাইটের সময় ওদের ডাকতে পারে। এটি খুবই মজার। একটি সুন্দর অপশন হল 'Arrow Storm' ! সামনে শত্রু? জাস্ট Arrow Storm দিন, উপর থেকে আপনার শিষ্যরা তীরের বন্যা বইয়ে দিবে।

সমাজের অবস্থা হয় খুব অস্থিতিশীল। এজিওর বন্ধু লিওনার্দো-দ্য-ভিঞ্চিকে বোর্জিয়ারা ধরে নিয়ে যায় যুদ্ধ সরঞ্জাম তৈরি করে দিতে। লিওনার্দো ওদের কামান বানিয়ে দেয়, যে কামান ওরই বন্ধু এজিওর বিরুদ্ধে ব্যবহার করা হবে। লিওনার্দোকে গোপনে দেখা করতে হয় এজিওর সাথে। ডাবল ব্লেড, প্যারাস্যুট ইত্যাদি দিয়ে তাকে সাহায্য করে।

ওদিকে ফ্রেঞ্চরাও দখল নিতে আসে ওর মাতৃভূমির। বন্ধু বারতোলোমেও ডি'আলভানোর সাথে মিলে তাদেরও প্রতিরোধ করে। বারতোলোমেওর স্ত্রীকে ধরে নিয়ে যায় ফ্রেঞ্চরা। এজিওর অসাধারন বুদ্ধিতে বেঁচে ফিরে আসে সে।

মাজিক জীবনে বিভেদ চরম আকার ধারন করে। কে যেন এসাসিনদের গোপন খবর বোর্জিয়াদের গোপনে দিয়ে দিচ্ছে। সবাই সন্দেহ করে এজিওরই বন্ধু থিফদের প্রধান 'লা-ভোলপে' কে। এজিও বিশ্বাস করত লা ভোলপে একাজ করতে পারেনা। প্রায় মারাই পড়তে যাচ্ছিল লা ভোলপে। শেষ মুহূর্তে তাকে মেরে ফেলা থেকে বাঁচায় এজিও।

গেইমের শেষের দিকে এজিওর ভালবাসার মানুষ কাতারিনা এজিওকে পুরো মানবজাতির গ্রেটার গুডের তাগিদে তার জীবনের পথে সফলতার তাগিদে পালিয়ে যেতে সাহায্য করে। কাতারিনা যুদ্ধ করতে করতে মারা যায়।বোর্জিয়াদের গোপন খবর জানতে কোর্টেসানদের ব্যবহার করতে হয়। এমন দুঃসময়ে এজিওর বোন ক্লদিয়া কোর্টেসানদেরপ্রধান হিসেবে আবির্ভূত হয়ে এজিওকে সাহায্য করে।

নানান সংঘাতের সাথে ক্ষমতাধরদের মধ্যেও দেখা যায় অন্তর্দ্বন্দ। রড্রিগো বোর্জিয়াকে মারতে গিয়ে দেখে বোর্জিয়ারই ছেলে চেসারে তাকে বিষাক্ত আপেল খাইয়ে মেরে ফেলেছে। এজিও সেসারেকে ধরতে ভিয়েনা আসে। সেখানে রক্তক্ষয়ী যুদ্ধের পর চেসারেকে এজিও এসাসিনেট করে।

ওদিকে, এনিমাসের বাইরে লুসি, ডেসমন্ড দেখতে পায় এজিও আপল অফ ইডেনকে রোমান কলেসিয়ামে লুকিয়ে রেখেছে। ওরা রওনা হয় কলেসিয়ামের পথে। উদ্ধার করে Apple-of-eden। কিন্তু মিনার্ভা এসে ডেসমন্ড সহ সবাইকে প্যারালাইসড করে দেয়। বলে, পরবর্তী ধাপে যেতে হলে একজনকে sacrifice করতে হবে। ফলে মিনার্ভার প্রভাবে ডেসমন্ড লুসিকে ছুরি মারে। মারা যায় লুসি।

ছবিসহ রিভিউটি পড়তে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×