somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঘন্য ক্রিমিনাল ও শিশু পাচারকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে পৌছে কিভাবে?

১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাম দিকে প্রথম ছবিটি জিনিয়া নামের একটি ৯ বছর বয়সী পথ শিশুর, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করতো। ৭ দিন আগে শিশুটি টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাবির টিএসসি এলাকা থেকে অপরিচিত দুই নারী জিনিয়াকে নিয়ে যায়। জিনিয়ার মা জানান, দুইজন নারীর সঙ্গে চটপটি খেয়েছে জিনিয়া। এর কিছুক্ষণ পর থেকে জিনিয়াকে আর পাওয়া যাচ্ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় সবাই চিনে জিনিয়াকে। ফলে তার নিখোঁজ হওয়ার পর থেকে সব মহল আলোচনার ঝড় উঠে, আর তাৎক্ষণিকভাবে তৎপর হন পুলিশ সদস্যরা।
পুলিশের ধারাবাহিক প্রচেষ্টায় সাতদিন পর জিনিয়ািকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয় নারায়ণগঞ্জ থেকে। পুলিশ জানায়, লুপা তালুকদার নামে এক নারীর কাছ থেকে জিনিয়াকে উদ্ধার করা হয়। সে জিনিয়াকে অপহরণ করে অসৎ উদ্দেশ্যে নিয়েছিল। অপহরণকারী লোপাকে দুই দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
লুপা তালুকদার এক ঘৃনিত আওয়ামী নারী নেত্রী, যে নানা পরিচয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের থেকে শুরু করে বর্তমান লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের সাথে দহরম মহরম। দুস্থ সাংবাদিক হিসাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫০,০০০ টাকার অনুদান নিয়েছেন লোপা, তালিকা বানিয়েছিলেন তৎকালীন তথ্য মন্ত্রী ইনু!
ছেলেদের মত পাঞ্জাবী পাজামার উপরে মজিব কোট লাগিয়ে মানুষের মনোযোগ আকর্ষণকারী লুপা নিজেকে পরিচয় দেয় আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। কিন্তু এই নামে কি আওয়ামীলীগের কোনো সংগঠনে আছে? বাস্তবে সে হলো একজন শিশু পাচারকারী। নূর নাজমা আক্তার লুপার বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলায়।
পুলিশ জানিয়েছে, লুপা পথ শিশুদের অপহরণ ও পাচার করতেন। তার বিরুদ্ধে নানাবিধ অপকর্ম, এমনকি খুনের মামলাও রয়েছে !!
শুধু তাই নয় লুপা একজন ভুয়া সাংবাদিক, এবং ভুইফোড় সংগঠন থেকে পদকও জুটিয়েছে। সে নিজের নাম লিখে ড. আলহাজ এন এন এ লুপা তালুকদার অগ্নি টিভির ব্যবস্থাপনা পরিচালক! এই টিভিটা কোথায় কেউ জানেন? কবি, সাহিত্যিক, সমাজেসেবক, ডক্টরেট.... সব মিলিয়ে সে এক মস্তবড় ফ্রড লেডি সাহেদ।
প্রশ্ন হলো, এই রকম জঘন্য ক্রিমিনাল ও শিশু পাচারকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের কাছে পৌছে কিভাবে? নাকি এরাই আসলে প্রমোটার, অথবা দলটা এই জাতীয় লোকে ভর্তি! দেশের গোয়েন্দা সংস্থাগুলো, এত এত নিরাপত্তা বাহিনীর কাজটা কি?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×