somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধু সাবধান!

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট্ট গল্প বলতে খুব ইচ্ছে করছে,
আচ্ছা বলেই ফেলি...

এক দেশে ছিল এক স্বঘোষিত রাজপুত্তুর! তার ছিল অনেকগুলো গার্লফ্রেন্ড! একটা অপশনাল গার্লফ্রেন্ডও ছিল! মানে টাইম পাস করার জন্যে তো অনেক গুলো ছিলই, একজন ছিল সবসময় অপশন হয়েই থাকতো, গার্লফ্রেন্ড আর তার হয়ে ওঠা হয়নি, রাজপুত্তুরটি তাকে রাখতেও পারেনা, তার আবার অনেক দয়া... তাই ছাড়তেও পারেনা এমন অবস্থা...
এভাবে অনেক দিন, মাস, বছর পার হবার পর মিস অপশন সিদ্ধান্ত নিলো, এভাবে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো! ধীরে ধীরে নিজেকে শক্ত করল আর একসময় সে তার সিদ্ধান্ত রাজপুত্তুর কে জানালো! রাজপুত্তুর প্রথমে পাত্তাই দিলো না, কিন্তু কেমন যেন একটা পিছুটান অনুভব করতে লাগলো...
করবে নাই বা কেন, কুকুর-বিড়াল পুষলেও তাদের বিদায়ে মানুষের কষ্ট হয়...
একসময় মনে হল, আসলে এটা শুধুই "পিছুটান" কিংবা "মায়া" না! তার থেকেও একটু বেশি কিছু!
এদিকে মিস অপশন অনড়, সিদ্ধান্ত যখন নিয়েছি, তখন আর ফিরছিনা! ওসব সস্তা দয়া-মায়া নিয়ে কাজ নেই আমার!
মিস অপশন কে নাজেহাল করার জন্যে রাজপুত্তুর একটা ফন্দি আঁটে, তার সাথে ঘুরে বেড়ানোর সময় অনেক দ্বৈত ছবি তুলে রেখেছিলো, যেগুলো তাদের প্রেমকাহিনীর সাক্ষ্য বহন করে, সেগুলো একটা "সিডি"তে কপি করে, সেটা যত্ন করে ঘরে লুকিয়ে রাখে, এবং বেশ কয়েকবার হুমকি দেয়, ফিরে আসো, নইলে ফল ভালো হবে না!
এরপর কেটে গেছে অনেক দিন, ঘটে গেছে অনেক কিছু... সেগুলো আমরা না জানলেও ক্ষতি নেই...

রাজপুত্তুর এখন রাজা, তার ঘর আলো করে দিতে আনা হয়েছে ফুটফুটে এক রানী...
মিস অপশন এখনো একা... কিন্তু নিজেকে নিজের নামে পরিচিত করতে অনেক ব্যস্ত!
সব কিছুই ঠিকঠাক চলছিলো, কিন্তু মাঝে বাধ সাধল ওই সিডিটা, পড়বি পড় রানীর হাতেই? :P
হাহাহাহাহাহা..................।।

মোরালঃ অন্যের জন্যে গর্ত খুঁড়লে, সেখানে নিজেকেই পড়তে হয়... সুতরাং, সাধু সাবধান!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×