somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শৈশব

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে ছাদটা একসময় স্বর্গ ছিল আমার কাছে, আজ সেই ছাদটাই নরক মনে হয়, রহমতখালীর খালের এপার থেকে ওপারের গ্রামটাকে দেখে যে-কেউ স্বর্গ বলবে, এমনি সুন্দর তার রূপ, আমার বাংলা মায়ের রূপ... দিনের পর দিন সেখানে আমি কাটিয়ে দিয়েছিলাম যেটা দেখার জন্য...
আজ সেখানে গাঁথুনি করেছে অট্টালিকা... নাহ সহ্য হয় না!!!
ঘর থেকে দু’কদম এগিয়ে গেলে যেখানে একটা মরা শ্মশানের ছড়িয়ে-ছিটিয়ে থাকা লজ্জাবতীদের লজ্জা দিতেই ছুটে যেতাম স্কুল শেষে, সেখানে বিরাট সব খুঁটী গেঁড়ে বানানো হচ্ছে শিশুপার্ক... ছোটবোন প্রতিবার বাড়ি গেলে কাজ কদ্দুর এগোল, খুশী খুশী মুখে সেসব গল্প করে... আমিও তার সাথে হাসি বিনিময় করি...
এখনো বড়ো অবুঝ... তাই বুঝলো না কি হারালো...
সেই ভরা খালের তীরে বসে পার করা দিনগুলো কি বীভৎসভাবে হারিয়ে যায় স্মৃতি থেকে...
খুব ছোটবেলায় চরে গিয়েছিলাম বেড়াতে, কি অদ্ভুত সুন্দর... চোখে সহ্য করার মতো নয়, একেকটা ঘর থেকে আরেকটা ঘর দেখা যায়না বললেই চলে, যেদিকেই চাই শুধু সবুজ ধানেদের মাথা দুলিয়ে বাতাসের সাথে তাল মিলিয়ে অবিরাম নাচ, জলের তলে মাছেদের ছুটোছুটি... আরো কতো নাম না জানা ফলের-ফুলের আর সবজি বাগান...
ঠুনকো পাটকাঠির দেয়াল ঘিরে কি দিব্যি একটা জীবন পার করে দেয় ওরা, কি সহজ, কি সরল এই বেঁচে থাকা, অভাব নেই কিছুরই, শুধু একটু নুন আর গায়ে জড়ানোর কাপড়...
ওটা একবার গেলে আর খুব সহসা প্রয়োজন হয় না...
ইসস! হুমায়ূন স্যারকে একবার যদি দেখিয়ে আনা যেতো?!!!

গ্রামে যাইনি অনেক বছর... হুম... অনেক বছর...
গ্রাম, দাদীর কবর... মনে হলেই কলিজায় কাঁপন ধরে...
শুনেছি, দাদীর ভিটে ভেঙ্গে ছোটচাচা বিলাসী এক বাড়ি করেছে...
আমার শৈশবের সেই ছায়াঘেরা গ্রাম... চোখ বুজলেই নিঃশ্বাসে আসে মাটির সোঁদা গন্ধ, শ্যাওলা ধরা পুকুরের ঠাণ্ডা হাওয়া, বাঁশের ঝাড়...
মনে পড়ে খেলার সাথীদের অট্টহাসি, চিৎকার... এখনো চোখে ভাসে সেই এলোমেলো ছুটে বেড়ানো আর অযথাই পুকুরে ঝাঁপাঝাঁপি...
এমন মিষ্টি শৈশবটাকে হারাতে দেবনা কিছুতেই...
নাহ... আর গ্রামে যাব না আমি... রাগ করিস না দাদী !!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×