আমার কাছে ভালোবাসা মানে ৩ বেলা ঘটা করে "কি করছ? কি খেয়েছ?" জানতে চাওয়া নয়, জানতে চাওয়া প্রিয় মানুষটার বলতে চাওয়া গল্প,
আমার কাছে ভালোবাসা মানে "এটা কেন করনি? ওটা কেন দাওনি?" নয়, প্রিয় মানুষটার ভাললাগা-মন্দলাগায় বদলে যাওয়া...
আমার কাছে ভালোবাসা মানে ঘুম ভাঙ্গা এসএমএস বা ঘুমানোর আগে গুড নাইট বলা নয়, প্রিয় মানুষটার খুব কাছাকাছি থাকা......
আমার কাছে কাছাকাছি মানে গায়ে গা ঘেঁষে থাকা নয়, একটা আত্মার খুব কাছে থাকা, যতটুকু কাছে থাকলে একটা মানুষের সবটুকু জানা যায়, অনুভব করা যায়......
আমি তোমাকে ভালবাসতে চাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


