somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু ব্যর্থতা...

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা অসাড় অনুভূতি নিয়ে ঘরে ফিরলাম, সেন্সলেস হবার আগে যে রকম ঝিম-ঝিম একটা অনুভূতি হয়, ঠিক সে রকম, মাথাটা ভারী, ঘাড়ে চিনচিনে ব্যাথা।
আমি, যে মেয়েটা বাসার বাইরে আসলে আর ফিরতে চাইনা, প্রায় জোর করে ঘরমুখো করতে হয়, আজ সেই মেয়েই বললাম, "বাসায় যাবো"
অসুস্থ লাগছে জেনে অনন্ত ভাইয়া এক বোতল পানি এনে বললেন, "এটাতে ব্লগ আছে, খা! পুরাটাই শেষ করবি"... হাসতে হাসতে পানিটুকু শেষ করলাম, হাঁটতে পারছিলাম না বলে পৃথিলটার বাহু খামচে ধরে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ, পাগলটা একা আসতে দেবেনা কিছুতেই, ফেরার পথে কৌশিকটা সঙ্গী হল, বাসার কাছে এনে তবেই ছাড়লো...
আসলে রক্তক্ষরণটা সহ্য করতে পারিনা কিছুতেই...
আমরা ক'জন গিয়েছিলাম ঢাকা মেডিক্যাল হাসপাতালে, আহত তানিয়ার খোঁজে, যে কিনা গতকাল খেলনা ভেবে ককটেল হাতে নিয়ে দেখতে গিয়ে অকালে হাতটা হারালো...
প্রথমে শিশু ওয়ার্ডের একটা রুমে ঢুকলাম, ক'জন মহিলা ও একজন নার্স একটা বাচ্চাকে ঘিরে বসে, অনিরুদ্ধ বলল, মু্নাপুকে কথা বলতে দাও,
নার্সকে জিগ্যেস করার জন্য ভেতরে গেলাম, বাচ্চাটাকে দেখে গলার মধ্যে সমস্ত কথা আটকে গেলো আমার... নাকে নল দেয়া, মুখ বেয়ে ফেনা বেরোচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে হেঁচকির মতো, জীবনের শেষ মুহূর্ত প্রায়...
একছুটে ওয়ার্ডের বাইরে বেরিয়ে এলাম...
তানিয়াকে খুঁজতে গিয়ে পেলাম সোহানের দেখা, ছ'বছর বয়স কেবল... জীবন শুরু করার আগেই যে পেল মৃত্যুর স্বাদ...
গত এগার তারিখ থেকে পড়ে আছে হাসপাতালে... মায়ের কোলে বসে বাসে করে যাচ্ছিলো... একটা ইট হঠাৎ এসে বাসের জানালা ভেঙ্গে কাঁচের গুঁড়ো সহ মাথায় আঘাত হানে তার! তার অপরাধ, সেদিন হরতালসত্ত্বেও ঘর থেকে বেরিয়েছিল সে মায়ের সাথে! আঘাতে তার মাথার একপাশটা অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে, তার মায়ের ভাষায় "হাড় ভেঙ্গে গেছে" চোখটা ফোলা ভীষণ, কেমন যেন উদাসী ভঙ্গিতে বসে তাকিয়ে ছিল দেয়ালে... সেদিনের সে আঘাত শুধু তার শরীরে নয়, তার ছোট্টমনেও ফেলেছে ভীষণ বাজে প্রভাব... সেই এগার তারিখের পর থেকে হাসতে ভুলে গেছে সে, চুপচাপ নির্বাক বসে থাকে শুধু... চোখের সামনে নিজের সন্তানের এই বদলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না মা! কথা বলতেই নারাজ সে আমাদের সাথে...
বেশীক্ষণ সহ্য হলনা আমার, শ্রাবন কয়েকটা প্রশ্ন করলো, আমি রেকর্ড করলাম, [রেডিওতে প্রচার হবে একটু পরেই] কোনরকমে স্টেটমেন্ট নিয়ে আবার শুরু হল তানিয়াকে খোঁজা।
একটা ওয়ার্ডে গেলাম, শ্রাবণ আর প্রিথিল কথা বলছিলো নার্সের সাথে, আমি বামে ঘুরে দেখতেই একটা মহিলাকে দেখলাম অর্ধঅচেতন হয়ে পড়ে আছে... মুখ দিয়ে গড়াচ্ছে তাজা রক্ত! দমকে দমকে নিচ্ছে শ্বাস, এরও সময় শেষ প্রায়... আমি চোখ ফিরিয়ে নিলাম...
নাহ! কোথাও নেই তানিয়া...
চলে আসার সিদ্ধান্ত নিলাম, হাসপাতাল থেকে বেরোনোর ঠিক আগ মুহূর্তে একজন আহতের মুখোমুখি হলাম আমরা, পুরো শরীর জুড়ে টকটকে লাল রক্ত! একটা দম বন্ধ অনুভূতি নিয়ে ঝাঁকুনি খেলাম নিজের অজান্তে...
খুব তাড়াতাড়ি বেরিয়ে এলাম হাসপাতাল থেকে, শ্বাস নিলাম মুক্ত বাতাসে, তবু মনে হল হাসপাতালের সেই অদ্ভুত গন্ধটা নাকে লেগে আছে এখনো, সত্যিই অদ্ভুত, মৃত্যুর গন্ধ যেন...
নিজের অজান্তেই বলে উঠলাম, "আমি বাসায় যাবো"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×