somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ফ্যামিলি

২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় দুষ্টুমি করে একটা ফেসবুক ফ্যামিলি বানাইসিলাম,
স্কাইপিতে কথা বলার সময়, দুষ্টামির ছলেই ছেলেটা মা বলে ডেকেছিল...
জানিনা, এই মা ডাকটায় কি জাদু আছে, সেই থেকে একটা মায়া পড়ে গেছে এই ছেলেটার উপর!
হুম, সে আমার বড় ছেলে, অমিক! দেশের বাইরে থাকায় আমার আর তার ঘড়ির কাঁটায় অনেকটা ব্যবধান... তবু মাঝে সাঝে দেখা হয় অনলাইন এ! আর আমাকে অনলাইন পাওয়ার সাথে সাথেই "উম্মি, এটা হইসে, উম্মি ওইটা করসি, উম্মি হেন, উম্মি তেন... উম্মি.................."
পৃথিল আমার দ্বিতীয় ছেলে, সে এমন একটা ছেলে, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কিছু নাম না জানা অচেনা মানুষদের জন্য তার চোখের জল দেখেছি আমি, এতো বড়ো ছেলেকে কাঁদতে দেখে আমি অনেক অবাক, বাবার পরে প্রথম কোন ছেলের চোখে আমি ভালোবাসার জল দেখেছি! মাঝে মাঝে অনেক বলেও আটকে রাখা যায়না কাজ থেকে, ভাবি, এরা যদি কাছের মানুষ হতো, আর কি করতো এই ছেলেটা?

আমি খুব শক্ত একটা মানুষ, ভালোবাসার জালে জড়ানো অনেকটাই কঠিন আমাকে, কারন, যত সহজে জড়াতে পারি, তারচেয়ে বেশী তাড়াতাড়ি ছেড়ে আসারও ক্ষমতা আমার আছে... কিন্তু জানিনা কি দিয়ে, এই লিয়া মেয়েটা বারবারই পেছন থেকে জড়িয়ে ধরে রাখে, চাইলেও সে বাঁধন উপেক্ষা করতে পারিনা... এতো মায়া উপেক্ষা করার শক্তি উপরওয়ালা দেননি আমাকে...


আরেকটা ছেলে শ্রাবণ, যার পাগলামি, সাহস, আর জেদ আমাকে প্রতিবারই আরো বেশী মুগ্ধ করে! এই ছেলে যদি ঠিক এমনি করে সারা জীবন "আম্মা" বলে ডাকে, ভবিষ্যতে আমার কোন সন্তান না থাকলেও কোন কষ্ট থাকবেনা!

এদের নিয়ে অনেক স্বপ্ন আমার, অনেক চাওয়া উপরওয়ালার কাছে, ইয়া আল্লাহ্‌! এদের কখনো তুমি অঢেল সম্পদ দিও না, তোমার কাছে আমার বাচ্চাগুলোর জন্য ঠিক ততটুকুই চাই আমি, যতটুকু হলে খেয়ে-পরে, সুস্থভাবে বেঁচে থেকে এভাবেই মানুষের জন্য কাজ করে যেতে পারে...

আল্লাহ্‌, তোমার কাছে এদের জন্য কোন রত্ন-ভাণ্ডার চাইনা আমি, শুধু চাই, আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে...
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×