somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টসটসে দিনাজপুরী লিচু

১৭ ই মে, ২০১২ সন্ধ্যা ৭:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মধু মাস চলছে। ফলে বাজার সয়লাব টসটসে পাকা ফলে। কত রকমের যে ফল তার ইয়ত্তা নেই। কিছু কিছু ফল দেখলে জিহ্বায় পানি এসে যায়। তার মধ্যে লিচু, আম, জামরুল, তরমুজ আরও কত কি। তবে এখন সবার নজর টসটসে অনন্য স্বাদের লিচুর দিকে। তবে এ লিচুরও রয়েছে রকমফের। স্বাদে গন্ধে এগিয়ে দিনাজপুরের লিচু। তবে বাজারে লিচু এলেও দিনাজপুরের বেশির ভাগ লিচু এখনো বাগানে। বাগানগুলোর গাছ এখন নুয়ে পড়েছে বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না-থ্রি আর দেশি লিচুর ভারে। যদিও গতকাল থেকেই দিনাজপুরের বাহাদুর বাজারে কিছু বোম্বাই লিচু উঠেছে। এ লিচু এখনো ঠিকমতো পাকেনি তারপরও বাজারে কদরের কমতি নেই। বিক্রি হচ্ছে দেদার। জেলার লিচু ব্যবসায়ীরা জানান, আগামী সপ্তাহ থেকেই পুরোদমে বাজারে নামতে শুরু করবে লিচু। ব্যবসায়ীরা জানালেন, বাজারে লিচু এলেও তা দিনাজপুরে পাওয়া যাবে কম। এসবের বেশির ভাগই চলে যাবে রাজধানীসহ বড় বড় জেলাগুলোতে। কারণ হিসেবে তারা জানান, ব্যবসায়ীরা গাছে ফল আসার ২-৩ মাস আগেই মালিকদের কাছ থেকে লিচুর বাগান কিনে নেন। অনেকে কোনো কোনো বাগান ৩ থেকে ৫ বছরের জন্য ভাড়া নেন। অনেক সময় লিচুর ফলন ও ছোট-বড় গাছ ভেদে ১টি বাগান ৫ থেকে ৬ লাখ টাকা দরে পর্যন্ত বিক্রি হয়। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার দিনাজপুরে এক হাজার ৯৫৬ হেক্টর জমিতে ছোট-বড় নিয়ে দুই হাজার ৬২৮টির অধিক লিচুর বাগানে লিচু চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, জেলায় এবার যে পরিমাণ লিচুর আবাদ হয়েছে তার বাজার দর প্রায় ১৫০ কোটি টাকা। পুলহাট-মাসিমপুরের লিচু চাষি আসাদুজ্জামান লিটন জানান, দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালি ও মাসিমপুরসহ আশপাশে কিছু এলাকায় ভিটা, জমি, বসতবাড়ি এবং ডাঙ্গা জমিতে লাগানো গাছই ছিল লিচু আবাদের জায়গা। তবে এখন সব জায়গায় লিচুর আবাদ হচ্ছে।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×