সেদিন পেপারে পড়লাম, সুখবর, সরকার ব্যান্ডউইড্থ এর মূল্য কমিয়ে এখন মাত্র ২৪০০ টাকা করেছে, দুএক বছর আগেও যা ছিল ৮০০০ টাকার বেশি। মনটা ভাল হয়ে গেল, এখন থেকে ইন্টারনেটের জন্যে মাসে মাসে ৩০০/৪০০ টাকা খরচ হবে না।
কিন্তু এই মূল্যহ্রাসে যেই শুভংকরের ফাকি রয়েছে সেটা বুঝলাম পরে। বিটিআরসি যে ব্যান্ডউইড্থ বিক্রি করে, সেখানে ডাটা আনলিমিটেড। কিন্তু সেই ব্যান্ডউইড্থ কিনে, মোবাইল অপারেটর আমাদের কাছে যখন তা থ্রিজির মোড়কে বিক্রি করে, সেখানে ডাটার জন্যে চড়া মূল্যে ধার্য্য করে। ফলে ব্যান্ডউইড্থ বাড়লে, ডাটা ব্যবহার বাড়বে, এবং আমাদের মত খুচরা ব্যবহারকারিদের খরচও বাড়বে।
তাছাড়া থ্রিজির নামে মোবাইল অপারেটর যে জিনিস পাবলিকরে খাওয়াচ্ছে, সেটার গতি এখনও সেই নিম্নমানের ওয়ানজি। সুতরাং বিটিআরসি যতই লোক দেখানো ব্যান্ডউইড্থ এর মূল্য কমাক না কেন, আমরা সাধারন ব্যবহারকারি তাতে কোন বিবেচনাতেই উপকৃত হতে পারছি না। বরং মোবাইল অপারেটরের লাভের বখরা আরও প্রসারিত হল।
অবিলম্বে এই শোষনমূলক ডাটা মূল্যনীতি পরিবর্তনের জন্য ব্যবস্থা নিতে বিটিসিএল এর প্রতি অনুরোধ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



