তবে এর ম্যাজিক দেখা যাবে আলোতে রাখলেই, ঘুরতে শুরু করবে পাখাগুলো। এটা আসলে কোন সাধারন খেলনা নয়, বৈজ্ঞানিক যন্ত্র, যার সাহায্যে আলোর রেডিয়েন্ট উত্তাপশক্তি, বা প্রখরতা পরিমাপ করা হয়।
সূর্যালোকের সামনে রাখলে কেন ঘুরছে পাখা গুলো?
কারন প্রত্যেক পাখার একপাশে কালো রং, আরেক পাশে সাদা রং করা। আমরা জানি, কালো বস্তু, সাদা বস্তু অপেক্ষা বেশি উত্তাপ শোষন করে। তাই সূর্যের আলো যেদিক থেকে আসবে, সেই বরাবর এই যন্ত্রের একটি কালো আর একটি সাদা রং এর পৃষ্ঠতল মুখ করে থাকলেও কালো অংশই বেশি তাপ শোষন করে। আর সেই তাপ প্রবাহিত হয় কালো পৃষ্ঠতলের সামনে অবস্থিত বায়ুর কনাতে। এজন্য কালো অংশের সামনের বায়ুকনা কিছু বেশী উত্তাপ গ্রহন করে অধিকতর তাপমাত্রা অর্জন করে।
এখন বায়ুর তাপমাত্রা বাড়ার বহিপ্রকাশ হল বায়ুকনার দ্রুততর কম্পন। এই দ্রুতগতির কম্পনের ফলে বায়ুকনা একটি পাখার কালো অংশের ওপরই বেশি ধাক্কা দেয়। অনেক বায়ু (অথবা অন্য যেকোন) কনার এই ধাক্কার সমষ্টিগত রূপকেই আমরা বায়ুচাপ হিসেবে চিনি।
ফলে প্রতিটি পাখার কালো পাশ এবং সাদা পাশের ওপর বায়ুচাপের তারতম্য তৈরি হয়। ফলে পাখা গুলো ঘুরতে শুরু করে। আলোর উত্তাপ যত বেশি, পাখার ঘূর্ণনগতিও তত বেশি হবে।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



