somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরিচঝাপি গনহত্যা : ঘটনা নয়, রটনা (৩)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'মরিচঝাপি' পর্ব-৩
(কারা কি কি বলেছেন)
দীপক রায় (২৩-০১-১৮)
# মরিচঝাপির গল্প শুনতে হলে এক ভদ্রমহিলার নাম সবার আগে জানা দরকার। তাঁর নাম ডঃ অনুজালে। সম্ভবতঃ ফরাসী। তিনি মরিচঝাপি নিয়ে থিসিস লিখেই ডক্টরেট হয়েছেন। তাঁর থিসিসের মূলকথা ''মরিচঝাপির ঘটনার আগে সুন্দরবনের বাঘ মানুষ খেত না।'' গোদাআ বাংলায় দাঁড়ায় এই- মরিচঝাপিতে এত মানুষ মারা হয়েছিল যে বাঘ মানুষ খেতে শিখে গিয়েছে। ডঃ অনুজালে লিখেছেন, ''মরিচঝাপির ঘটনার আগে বাঘ ও মানুষের নির্বিরোধ সহাবস্থান ছিল। মাছ, কাকড়া, হরিন ও মধু খেয়ে বাঘ ও মানুষ একসঙ্গে নির্বিরোধে সহাবস্থান করত।'' এই বিষয়ে আর কিছু উল্লেখ করছি না। পাঠক বুঝে নিন।
# আরেকটি নাম রাইহরন বাড়ৈ। মরিচঝাপির উদ্বাস্তু উন্নয়নশীল সমিতির সম্পাদক। ১৬-০২-১৯৭৯ তারিখে তার নামে ছাপানো হ্যান্ডবিলে বলা হয়েছে, ৩০ জনের মতো মৃত্যু হয়েছে। ২৩-০৩-১৯৭৯ তারিখে তাঁর স্বাক্ষরিত একটি স্মারকলিপি দিল্লী থেকে আসা সংসদীয় দলকে দেওয়া হয়েছিল। তাতে তিনি ১৫ জনের মতো মৃত্যু হয়েছিল বলে লিখেছিলেন। পরের বছর বাংলাদেশে পলাতক রাইহরন বাড়ৈ একটি চিঠি পাঠিয়ে মৃতদের নামের তালিকা পাঠান সাংবাদিকদের কাছে। সেই তালিকায় ১৪ টি নামের উল্লেখ করেন। খোদ সম্পাদকমশাইয়ের নামের সংখ্যা ১৪ থেকে ৩০ এর মধ্যে সীমাবদ্ধ।
# ২৭-০২-১৯৭৯ তারিখে সব সংবাদপত্রেই লেখা হয়েছিল ৩১ জনের মৃত্যু হয়েছে।
# ২৪-০৪-১৯৭৯ তারিখে দিল্লীর সংসদীয় দলের রিপোর্টে মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ১০ জন।
# ২০-০৪০১৯৭৯ তারিখে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা কাশীকান্ত মৈত্র ৭৭ জনের মৃত্যুর কথা বলেছিলেন।
# অমল নায়েকের লেখা অজানা সুন্দরবন বইয়ের ৩১ পাতায় মৃতের সংখ্যা লেখা হয়েছে ৪৪৭৮ জন।
# সোনারপুরের বঙ্গবাণী পত্রিকায় ৩০০ জনের মৃত্যুর কথা বলা হয়েছে।
# ভারতীয় লোকদলের বিধায়ক দিলীপ চক্রবর্তী বিধানসভায় ০৪-০৫-১৯৭৯ তারিখে মৃতের সংখ্যা বলেছিলেন ৭৭৭ জন।
# মরিচঝাপিঃ নৈঃশব্দের অন্তরালে বইতে এক জায়গায় মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ৩৬ জন। আআরেক জায়গায় লেখা হয়েছে ১৫০ জন।
# শিবনাথ চৌধুরী মরিচঝাপির কান্না বইতে মৃত্যুর সংখ্যা লিখেছেন ৩০ জন।
# সব শেষে আরেক ভারতীয় বংশোদ্ভূত বিদেশী ডক্টরেট রস মল্লিকের কথা না বললে বড় অন্যায় হবে। তিনি তাঁর বহুল প্রচারিত দ্য জার্নাল অব এশিয়ান স্টাডিজে মৃত্যুর সংখ্যা লিক্ষেছেন ১৭ হাজার। হ্যাঁ, ঠিকই শুনেছেন ১৭০০০ জন।
# এই অবধি পড়ে পাঠক কি বুঝলেন? মরিচিঝাপির তথাকথিত গনহত্যায় কতজন মারা গিয়েছিল? নীচে ১০ আর উপরে ১৭০০০ জন। গল্পের গোরু গাছে ওঠে, কিন্তু মরিচঝাপির গল্পের গোরুকে এরা আকাশে থুড়ি মহাকাশে পাঠিয়ে দিয়েছেন। আর সেইসব সূত্র ধরে দিব্যি প্রকাশিত হচ্ছে গাঁজাখুরি বইপত্র, ইন্টারনেটের লেখা আর তথ্যচিত্র নামক বুজরুকি।
# মরিচঝাপি গনহত্যা আসলে একটা বড় চক্রান্তের ফসল। বাস্তবে কি হয়েছিল, তথ্যসহ সেই আলোচনায় পরে আসব। কিন্তু এখানে যে তথ্য দেওয়া হয়েছে, সেগুলির প্রমান আছে। প্রমান আছে সরকারী দপ্তরে, বিধানসভায়্‌ লোকসভায়। প্রমান আছে সেই মায়াকান্নাধারীদের প্রকাশিত বইপত্রেই। তাদের প্রকাশিত বক্তব্যেই মরিচঝাপি গনহত্যা বেলুন ফেঁসে যায়, অন্য কিছুর প্রয়োজন হয়না। তারাই বলুন, কোনটা সত্যি?
(চলবে...পরের পর্ব..জ্যোতি বসু ও সরকার কি বলেছেন...)

সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×