somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়া পড়া খেলা

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা, আমাদের ক্লাসে যে ফার্স্ট হত
কিংবা সেকাণ্ড থার্ড বা ফোর্থ হত
ওরা পড়ত, খুব পড়ত, দিনরাত
পড়তে পড়তে বুদ্ধিকে কাজে লাগাত
স্যারদের সাথে কথায় কথায় কথা বলত
সমাধান সূত্রে নিজেকে ভাঙত গড়ত।
আমি অত পড়তে পারি নি
অত পড়ার চেষ্টাও করি নি
বুদ্ধিকে কাজে লাগিয়েছি
না বুদ্ধির হাওয়া লাগানো ঘুরে বেড়ানোর জন্য।
আমি তাদের জিজ্ঞেস করেছি
তোমরা খেলো, মাঠে যাও, কাদা মাখো?
ঘুড়ি ওড়াতে পারো?
কিংবা ধরো সাপ লুডু, তিন গুটি খেলতে পারো?
ওরা বলত এসব কিছু কিছু
সময় পেলে ঘরে খেলি বাইরে খেলি;
স্কুলে তো নিয়মিত খেলি
তুমিও তো থাকো
ইচ্ছে করে আমাদের ঠেলা দিয়ে
তোমার ছিনিয়ে নেওয়া আমরা দেখেছি।
বাবা, আমি জেনেছি ওদের বাবা
ওদেরকে কখনও ফার্স্ট হতে বলে নি
চাপ দেয় নি।
ওরা ছাত্রছাত্রী, তাই পড়াশুনাকে তপস্যা ভেবেছে,
যেমন তুমিও আমাকে ফার্স্ট হতে বলো নি
ফার্স্ট হওয়ার জন্য চাপ দাও নি
কিংবা সেকেণ্ড বা থার্ড
শুধু চেষ্টা করে যেতে বলেছো।
সেই চেষ্টায় ওরা ওদের বাবার সাথে ছিল
আর আমি?
আজ বড় হয়ে সত্যি বলছি বাবা
আমি ছাত্র জীবনের সেই চেষ্টা করি নি
জীবনকে ঠেলা দিয়ে
তোমাদের সব কিছু নাচ গান আঁকা আবৃত্তির
আপ্রাণ শিখিয়ে দেওয়া কষ্টে
আমি বাল্যের দোহাই দিয়েছি
অত্যাচারের ভারী বোঝার আঙুল তুলেছি
অবহেলা করেছি।
স্কুল যাওয়ার পথে যাদের খেলতে দেখেছি
তারা আজও মাঠে ঘাটে
জন মজুর কুলি কামিনের খেলা খেলে
মিছিলে হেঁটে মারামারি করে
তাদের বুদ্ধি বিন্দুমাত্র কোথাও কোন
সামাজিক পারিবারিক সৃষ্টিশীলতার ছাপ ফেলে নি।
টো টো ঘুরে বেড়ানো ঘুড়ি ওড়ানো দামাল ছেলেটা
রাজা মন্ত্রীদের বোড়ে হয়ে দিন কাটায়।
আর সেই পড়ুয়া ফার্স্টবয় ছেলেমেয়েরা
আমাকে আকাশ মাটি মানুষ বোঝাচ্ছিল
আজ একটু আগে।
বোঝাচ্ছিল আমাদের হাতে
কাদা মাখা খেলাধূলা মাঠে যাওয়া এই পৃথিবীর
একটু একটু ধ্বংসচিত্র
এবং তাকে বাঁচিয়ে রাখার
আগামী যুগের ইতিবৃত্ত।
সত্যি বলছি বাবা
সেইসব ফার্স্টবয় সেকেণ্ডবয় আজও পড়ে
কি সব আরও অনেক কিছু পড়ে
পড়ে পড়ে আমাদের সবার জন্য
পৃথিবীর ভবিষ্যৎ আঁকে।
আমি আর পড়ি না
আমার মত বাল্য উপভোগ করা ছেলেমেয়েরা
কেরাণী সংসারী ছাপোষা নিজেকে ভাবা
হয়ে গেছি।
আকাশে মাটিতে জলে সবুজে
সর্বত্র আমরা বিষ মিশাই
আজও অন্যকে ঠেলা দিয়ে
অন্যের মন বিষিয়ে দিয়ে
অধিকারে সর্বজ্ঞ হয়ে যাই,
এখন দখল চাতুরী কাম ক্রোধ লোভ
আমাদের নিত্যদিনের সঙ্গী।

সত্যি বলছি বাবা
এবং আরও অনেকের বাবা
তোমাদের সবাইকে বলছি
অনেক বই পড়ার বাহানায়
ভার কমানোর বাহানায়
শিশুবেলা নষ্ট হয়ে যাবে এমন বাহানায়
আমাদের সেই সব ফার্স্টবয়দের আঁকা ভবিষ্যৎ
নষ্ট করে দিও না।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×