somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিতর্ক "ফেসবুকের সাহিত্য গ্রুপগুলি বাংলা সাহিত্যের ক্ষতি করছে।"

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পক্ষে
--------
হ্যাঁ ক্ষতি করছে। প্রচুর লেখক। প্রচুর লেখা। ফেসবুকের সাহিত্য গ্রুপ কি করছে? লেখা জমা পড়ছে আর সবাই দারুণ অসাধারণ অনবদ্য খুব সুন্দর বলছে। যেই দু একজন উল্টো সুর ধরছে অমনি তাকে চেপে ধরছে - আপনি সাহিত্যের কিছু বোঝেন না।
আবার সাহিত্য গ্রুপ কিন্তু সেখানে যেসব লেখা জমা পড়ছে তার থেকে বাছাই করে একটাও লেখা সেই গ্রুপের ছাপা পত্রিকার জন্য নেয় না।
কি করা হয়? লেখা চাওয়া হয়। আবার এও বলে দেওয়া হয় লেখা যেন অপ্রকাশিত হয়। ভাবুন। তাহলে এই সাহিত্য গ্রুপে যে এতদিন লেখা দিলাম তা কি পণ্ডশ্রম। হ্যাঁ পণ্ডশ্রম। একথা আমি বলছি না। বলছে ওই সাহিত্য গ্রুপ। তবে ঘুরিয়ে।
তবে দু একটা গ্রুপ জানি যেখানে পত্রিকার জন্য লেখা সেই গ্রুপ থেকে নেওয়া হয়। তার মানে গ্রুপে আপনি যে লেখা লিখছেন তা আরও উন্নত হলে অবশ্যই ছাপার যোগ্য। কিন্তু গ্রুপ থেকে যদি লেখা না নেওয়া হয় বা অপ্রকাশিত লেখা চাওয়া হয় তার মানে সাহিত্য গ্রুপের সব লেখাই খসড়া। ছাপার অযোগ্য। কিংবা অগ্রবর্তী সাহিত্য নয়। কেন না চিরকালীন লেখা বার বার পড়া যায়।
ফেসবুক বাদ দিয়ে যে সব সাহিত্য চর্চা তাতে লেখকের নিজস্ব নিমগ্নতা বার বার ধরা পড়েছে। লেখকের মনন কখনই অন্যের মন্তব্যের মুখাপেক্ষী নয়।
একবার আমার ক্ষুদ্র এক সামান্য লেখা ছাপার জন্য নির্বাচিত কিন্তু প্রকাশিত তাই বাদ। সেই গ্রুপ এবং তার অজস্র লেখা পুরোটাই কিন্তু অনলাইন। তবে ফেসবুক সাহিত্য গ্রুপে থাকলে লিখলে আপনাকে চিনবে জানবে অনুষ্ঠানে গেলে আপনার লেখাটিতে ভাল ভাল মন্তব্য পড়বে। বিভিন্ন অনুষ্ঠানে পাঠ হবে। কিংবা এই পরিচিতির জন্য আপনি নিজের যদি বই করেন তা একটু বেশি বিক্রি হবে। সবাই তো আর না বলতে পারবে না। না হলে সাহিত্যের প্রসার কি করে হবে?
তবে ভাল মন্দে একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, কিছু ভাল লেখা পড়তে পাচ্ছি। ভাল ভাবনা ভাল দিশা। তবে তা সাহিত্য গ্রুপ হলেও সাহিত্য কি না বলা মুশকিল। কিন্তু সাহিত্য চর্চা বাড়ছে বলে মনে হলেও কোথাও যেন থমকে আছে। মনে রাখার মত লেখা নেই, কিন্তু লেখক আছে। অন্য বাজে কিছু না করে অনেকে লেখক হয়েছে এটাও একটা দিক।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×