somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একুশ উনিশ মাতৃ ভাষা শহীদবেদীর প্রভা।একুশ আসে লক্ষ প্রাণে ঊনিশ গানে গানে

১৯ শে মে, ২০১০ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আবস্থার কিছুই পরিবর্তন হয়নি, তাই পোস্টও পাল্টায়নি।

পোস্টের কথাও পাল্টায় নি, পাল্টায়নি কমেন্টের বক্তব্যও।

তাই পুরোনো পোস্ট।

১৯ মে ও ভাষা শহীদ দিবস।

_________________________

সুশীল শহীদ কিছু হয় না, ১৯ মে ভাষা শহিদ দিবস
১৯ শে মে, ২০০৯ দুপুর ১:১০
শেয়ার করুন:



কোনও রাষ্ট্র নিয়ে বেশি ধনাই-পানাই, নিজের দেশ বলে আত্মহারা হওয়া আমার কাছে, দেশদ্রোহিতা নয়, মানবদ্রোহিতা লাগে~আমার, আমার করা যেমন বিস্বাদ জিনিস তেমন আরকি~ঠিক এই কারনেই জন্ম নেয় হিংসা, অন্যদের কথা আর মনে থাকেনা~চালাও গুলি~মেরে ফেল।

এসব কারনেই আমি যদি বাংলাভাষা নিয়ে কথা বলতে থাকি, এমনভাবে যে, সেটা যেন বোঝা হয়ে না দাঁড়ায়~সেতু হয় ভাষা~অন্তরায় নয়।
আমি বাঙালি বলে বাংলা নিয়ে বলব তা নয়, এখানে শোষক ও শোষিতেরই গল্প। বাংলা নামে ভাষার কথা বটে কিন্তু এসব ইতিহাসের শিক্ষা, ইতিহাসের স্বপ্নভঙ্গও বটে। অঞ্চলভেদে ভাবপ্রকাশের সংকেত পাল্টেছে কেবল, ভাব-প্রকাশই ভিত্তি শর্ত, ফলে রক্তের রঙ লালই প্রকাশিত উদাহরন, উৎপ্রেক্ষা, উপমা, অভিন্ন এক এবং উপশম।


১৯ মে ১৯৬১, বাংলা ভাষার দাবীতে ১১ জন মারা যান পুলিশের গুলিতে শিলচরে। ভারতের আসামের একটি শহর। যেখানে সিলেটি-রূপ প্রাধান্য, যেটা ইতিহাসের জারজ অধ্যায়, রেফারেন্ডামে টুকরো হয়ে যাওয়া বাঙালীর ক্রীড়া অথবা ক্রীড়নক নৈপুণ্য।
আজও পথের ধারে কুকুরের পেচ্ছাপ করার আঁড়াল হয়ে শহীদবেদি দাঁড়িয়ে যত্রতত্র। আজ সকালের বাসী ফুল ও শব্দ প্রাবল্য। যে রেলস্টেশনটি মানুষের মাংস ও রক্ত শুঁকে লিখে রাখে বাংলায় বানান, সেটি ভাসা শহিদ স্টেশন নয়, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এরাপোর্ট থেকে সরাসরি এখনও উড়ে আসা যায় না ঐ শহরে।
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভাষা শহীদ এক্সপ্রেস সপক্ষে ভেটো দেন, ফিতা কাটা হয়, শিলচর-আগরতলা ইন্টারসিটি মেইল, ঝিকঝিক করে ১৯৪৭ থেকে ২০০৮ সনে উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্যের রাজধানীতে প্রথমবারের মত ঢুকে পড়ে হুইসেল বাজিয়ে, নারকেল ফাটিয়ে, হাতনাড়া দেখতে দেখতে। পরদিন যায় ঐ ট্রেন আবার, কাউন্টার বলে দেয়, টিকিট ছাপানো চলছে।
একাদশ ভাষা শহীদের পরিবারেরা কোথায় থাকেন? কেউ জানেন?

২১ জুলাই ১৯৮৬, বাংলা-বাংলা বলে মাত্র দুইজন শিলচরের কাছে করিমগঞ্জে পুলিশের গুলিতে ..........মাত্র দুইজন।

১৪ মার্চ, ১৯৯৬, এবার সংখ্যায় আরও কম, মাত্র একজন, করিমগঞ্জের পাথারকান্দিতে রেলস্টেশনে...........বিষ্ণুপ্রিয়া মনিপুরি ভাষা।

কেন গুলি? রেল অবরোধ, পরিষেবা বিঘ্নিত, জনগন ভুগছে, পাব্লিক অ্যাসেট.............
বছরে ৮/৯ মাস, ত্রিপুরায় ট্রেন ঢোকে না, চাল, কেরোসিন, লবন ঢোকে না...ট্রাক ঢোকে......এত পরিশ্রমের দাম মেটায় জনগন।
আসামের নিজেরই একটা বড় অংশ এই ট্রেন না ঢোকায় বন্ধকী থাকে, মিজোরাম, আরেকটা রাজ্য, তারা কেন নিজেদের ভাববে আমাদেরই লোক?


সালাম, বরকত, জাব্বার............................. কমলা ভট্টাচার্য,শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাই লাল নিয়োগি, চন্ডীচরন সূত্রধর, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, কুমুদ রঞ্জন দাস, তরনী দেবনাথ, সুনীল সরকার,
সুকুমার পুরকায়স্থ~জগন্ময় দেব, দিব্যেন্দু দাস এবং সুদেষ্ণা সিংহ।


এই নামগুলো চলুন ভাল করে পড়ি। কেউ এদিক থেকে ওদিকে, কেউ ওদিক থেকে এদিকে বা এদিকে থেকে ওদিকে মানা।
আবার দেখুন, এদিকে থেকে অন্য একদিকে সমর্থন, সেই সমর্থন নেওয়া পক্ষের উচ্ছেদ অভিযান।

তালগোল থেকে কী বলা, বলা এইযে শোষিতের জাত, ভাষা এক হচ্ছে না
বলেই ভাষাশহিদ নিয়ে আমাদের মায়া কান্না এখনও জারি।
রাজনীতি বুঝি না, রাজনীতি ভাল না, এরাই সব শেষ করে দিচ্ছে, এই আলাপও এবার শেষ হোক, এর জন্য শহীদ কে হবেন?
সুশীল শহীদ কিছু হয় না।
________________________________________

Click This Link
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×