রক্ষিতা নয়, নারীকে মানুষ ভাবুন
পূর্ব সূত্র :
(অবশ্য এমন অর্বাচীনদের হাত থেকে কারোর আত্মারক্ষার প্রয়োজন বোধ হলে, মননে শুদ্ধ-কবিরা নিজেই বর্ম তৈরি করে নেবেন কবিতার মাধ্যমে। লাটিয়াল আর মাস্তান কবিদের দৌরাত্ম বেশিদিন টেকেও না, সে আপনিই ঝরে যায়। আমাদের কবি কাজল রশীদের রাগটা এই জায়গায় এসেই রুখে দাঁড়ায়। তিনি কবি বলেই ক্রোধান্বিত হয়ে নিজকে সপে দেন কবিতার বাতাবরণে Ñ সেখানে লুকিয়ে যায় সমস্ত অন্ধকার। কবির এই শক্তি যে একবার অনুভব করে সে আর অরক্ষিত থাকে না। কবি তো চিন্তা-চেতনায় কখনই অরক্ষিত নন। অতএব প্রকৃত কবিকে প্রটেক্টেরও দরকার পড়ে না।)
যে-সরলতার ভেতর এস সুলতানা কিছুটা বিরক্ত, সেখানে তারই পরিচিতরা স্বনামে ভাস্বর হলেন। মাশুক আনিস। হ্যা, তাদেরই একজন। তিনি কিছু চাতুরতা নিয়ে বিষবাষ্প ঢেলে দিলেন, ভাষাটাও কবির নয়, একেবারে গ্রাম্যমোড়লী কায়দায় হুঙ্কার দিলেন। সুলতানা তাদের এসব মিশ্র-প্রতিক্রিয়ায় এক ধোকার ভেতর পড়ে গিয়ে সব কিছু মুছে দিলেন। একদিক থেকে ভালোই করেছেন। তিনি তো এসব উটকো ঝামেলা পছন্দ করেন না। যারা বিষবাষ্প স্মৃতিতে গেঁথে দিল, প্রভোক করলো, তারা আর গোপন থাকতে পারলো না (রাতুল এখানে শিকার মাত্র, যার কোনো কিছু সম্পর্কেই ধারনা নেই। এমন কি কথা বলার ধরণও আমাদের দেশের সকল্ড প্রগতিশীলদের মতোই। দেখা গেলো, ক্ষেত্র থেকে আচমকা নাই হয়ে গেলেন)। তার ফিরে আসা কিংবা হারিয়ে যাওয়ার মধ্যে আমাদের কোনো উদ্বেগ নেই। যারা এস সুলতানার পক্ষ নিয়ে দাঁড়িয়ে গেলেন, তাদের ভাষা নিয়েও কোনো কথা নেই (তাদেরও কারো কারো কথায় গালি উঠে এসেছিল) সচেতনভাবেই আমি তাদেরকে ধর্তব্যের মধ্যে আনতে চাচ্ছি না এ জন্য যে, আমরা প্রতিক্রিয়াশীল বলে বহু গালি দিয়েছি অপরপক্ষকে। এখন আর প্রতিক্রিয়াশীলদের অনুসন্ধানের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন তাদের. যারা সরল মানুষকে প্রভোক করে সুযোগ-সন্ধানী হয়ে উঠে। হুমায়ুন আজাদের কথাই এখানে সত্য বলে প্রতীয়মান হয়, ‘সব কিছু নষ্টদের দখলে যাবে ...’। এর বিপরীত সত্যটুকু একবার দেখতে চাই।
আরো একবার নিজেকে শুধরে নেবো, কেউ যদি এই অধমের ত্রুটিগুলো ধরিয়ে দেন। তবে তা অবশ্যই যৌক্তিক হতে হবে।
- চলবে
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


