দুধভাত আশরাফুল এবং আমাদের আশার ফুল....
০৭ ই আগস্ট, ২০১১ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছোটবেলায় যখন আমরা মাঠে খেলতে নামতাম তখন আমাদের ছোটভাইয়েরাও তাদেরকে খেলায় নেবার জন্য কান্নাকাটি শুরু করতো। উপায়ান্তর না পেয়ে তখন আমরা তাদের খেলায় নিতাম কিন্তু দুধভাত হিসেবে। সহজ কথায় দুধভাত হচ্ছে মিছেমিছি, খেলবে কিন্তু তাদের আউট হওয়া বা রান নেয়া গণনায় ধরা হবেনা।
কিছুকাল যাবত আশরাফুল দলে যেভাবেই থাকুক না কেন কিছু সংখ্যক সমর্থকদের কাছে সে মনে হয় দুধভাতের পর্যায়ে চলে গিয়েছিল। সে ব্যাট হাতে নামলে কিছু করতে পারলে ভাল, না পারলে নাই। ভাবখানা এমন “ওরে গনায় ধরে কে”। মোদ্দাকথা ওর প্রতি নির্ভরতার মাত্রা শুন্যের কোঠায় নেমে এসেছিলো। অথচ আজ............
সাধারণত টেস্ট ক্রিকেটে ৫ম দিন এমনিতেই সবচেয়ে কঠিন দিন ব্যাটসম্যানদের জন্য আর জিম্বাবুয়ের বোলিং যেন হতাৎ করে হিথ স্ট্রিকদের সোনালী সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। এমন অবস্থায় কেউ মানুক আর না মানুক শেষ ৯০ ওভার হাতে ৭ উইকেট নিয়ে দিন পার করা বা জয়ের কথা চিন্তা করতে গেলে সবচেয়ে বড় ভরসা হিসেবে এই মুহূর্তে দুধভাত আশরাফুলের উপড়েই সমস্ত আশা। কাল বাংলাদেশকে ম্যাচ বাচাতে হলে কিংবা জয়ের পথে হাটতে হলে আশরাফুলকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অধিনায়ক এখনো ব্যাট হাতে নামেনি, আছে মাহমুদুল্লাহ ও আরও ৫ ব্যাটসম্যান তবুও আমার দৃষ্টিতে সবচেয়ে বড় আশার ফুল- সে আমাদের দুধভাত আশরাফুল। গুডলাক বাংলাদেশ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন