একটি হাই প্রোফাইল সড়ক দুর্ঘটনা .........
১৩ ই আগস্ট, ২০১১ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুবই হাই প্রোফাইল দুর্ঘটনা। যে দুর্ঘটনায় মুনির মিশুক ও তারেক মাসুদের মতো হাই প্রোফাইল লোক মারা যায় তাকে আর কি বলা যায়! এটিএন নিউজ যে এই দুর্ঘটনা নিয়ে বেশ কিছুদিন ব্যস্ত থাকবে বলাই বাহুল্য- তাদের সিইও যা মারা গিয়েছে। অন্যান্য চ্যানেলগুলোও বসে থাকবেনা। মাটির ময়নার ক্লিপ আবার নতুন করে দেখা যাবে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সেমিনার টকশো কোনকিছুই বাদ যাবেনা। কিন্তু তারপর.........
বিরক্ত হচ্ছেন আমার কথায়? দুঃখিত। কিন্তু একবার ভেবে দেখুনতো আজ যদি আপনার পরিবারের কেউ সেই একই দুর্ঘটনায় মারা যেতো তাহলে কি হতো? আপনি কি জানেন প্রতিদিন কতজন মানুষ আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মারা যায়? দেশের কৃতি সন্তানদের মৃত্যুতে আমিও আপনার মতই শোকাহত। আজ থেকে একুশ বছর আগে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনার ক্ষত থেকে আমাদের পরিবার এখনো বেরিয়ে আসতে পারেনি, আমি জানি কেমন কষ্ট অনুভুত হয় আজো। আর পত্রিকা বা টিভিতে যখন নতুন কোন দুর্ঘটনার খবর দেখি তখন সেই ক্ষত নতুন করে জেগে উঠে। যার যায় শুধু সেই বয়ে বেড়ায়, বাকিরা শুধু কথার ফানুশ উড়ায়।
এখন কিছুদিন শুধুই কথা চালাচালি হবে তারপর আবার সব সেই আগের মতই। শোকর্যালী, সভা-সেমিনার, টকশোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে আমাদের যাবতীয় যা করনীয়। বছরখানেক পরে পত্রিকা বা টিভিতে এদের স্মরণে ক্রোড়পত্র বা বিশেষ স্মরনসভা অনুষ্ঠিত হবে। তারপরে..........
আসুন যারা মারা গিয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করি মহান আল্লাহতায়ালার কাছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন