somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উন্মাদ বালক
পথহারা পথিকের মত আমি খুজে চলেছি স্বপ্নের গলি....স্বপ্নের গলির সন্ধান পেতে ছুটে চলেছি শহরের এ গলি থেকে ও গলি, এমন কি বাদ রাখিনি কানা গলি গুলোও। দিন শেষে বিষাদ আর ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাই আপন নীড়ে...

ব্যাপক সংঘর্ষের পর সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয় বন্ধ (ভার্সিটি বন্ধ কি মজা কি মজা)

০৩ রা মার্চ, ২০১২ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুচ্ছ ঘটনার জের ধরে ব্যাপক সংঘর্ষের পর রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য এবং সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে রাজধানীর বনানীতে এ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সময় অন্তত ৩০ জন আহত হন। দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও কামাল আতাতুর্ক এভিনিউয়ে বেশ কয়েকটি ভবন ও গাড়ি ভাঙচুর করে উছৃঙ্খল ছাত্ররা।

গুলশান জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিজামুল হক জানান, ক্যান্টিনে খাওয়া নিয়ে দুই দল ছাত্রের কথা কাটাকাটির জের ধরে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পৌনে ৫টার দিকে কাঁদানে গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দিন আহম্মেদ সন্ধ্যায় জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আর সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও রবি ও সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব) আলী আম্বিয়াল হক খান।

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানী ১৭ নম্বর সড়কে তাদের বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইউনিটের পশ্চিমে প্রায় একশ গজ ব্যবধানে সাউথ-ইস্ট ইউনিভার্সিটির লাইব্রেরি এবং আইন ইউনিট। দুপুর দেড়টার দিকে সাউথ-ইস্টের কয়েকজন ছাত্র এসে টেক্সাটাইল ইউনিটের সামনে বিক্ষোভ করতে থাকে এবং এক পর্যায়ে তারা ভাংচুর শুরু করে। এরপরেই আশেপাশের এলাকায় তাদের আরো তিনটি ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্ররাই যে প্রথমে হামলা চালায় তা স্বীকার করেন এ বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মীও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, প্রথম হামলার পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

তবে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদনান তানভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি শুনেছি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এক ছাত্র প্রায়ই আমাদের এক ছাত্রীকে উক্ত্যক্ত করতো। সেই ছাত্রী ক্যম্পাসে এসে বিষয়টি জানালে সাধারণ ছাত্ররা এর প্রতিবাদ করে।”

তবে সেই ছাত্রীর পরিচয় বা এ ব্যাপারে আর কোনো তথ্য জানাতে পারেননি তানভি।

তিনি বলেন, “প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এসে আমাদের নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। তারা ক্যাম্পাস ভাংচুর করেছে।”

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আশরাফুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, “সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছেলেরা হঠাৎ এসে ভবন ও জানালার কাচ ভাংচুর করে গেলো। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি।”

দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পুলিশ সড়কের দুই প্রান্তে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ এবং আশেপাশের সড়কগুলোতেও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষ থামাতে না পেরে বিকাল সাড়ে ৪টার দিকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়তে শুরু করে পুলিশ। এরপর পৌনে ৫টার দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ে যান চলাচল শুরু হয়।

পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার শাহনেওয়াজ খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনেক সহনশীলতা পরিচয় দিয়েছি। তারপরও ছাত্ররা শান্ত হয়নি। বাধ্য হয়ে আমাদের কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়েছে।”
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×