somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উন্মাদ বালক
পথহারা পথিকের মত আমি খুজে চলেছি স্বপ্নের গলি....স্বপ্নের গলির সন্ধান পেতে ছুটে চলেছি শহরের এ গলি থেকে ও গলি, এমন কি বাদ রাখিনি কানা গলি গুলোও। দিন শেষে বিষাদ আর ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাই আপন নীড়ে...

রাবি সমাবর্তনে ঢাবির পোশাক ভাড়া, ঢাবি দেখি পোশাকও ভাড়া দেয়

০৯ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পোশাক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাড়া করায় ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণেচ্ছু গ্র্যাজেুয়েটরা।

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হবে। শনিবার ছিল সমাবর্তন পোশাক সরবারাহের শেষদিন। পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেখে অংশগ্রহণেচ্ছুরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে তারা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, খরচ সাশ্রয়ের জন্য ওই পোশাকগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ভাড়া করে আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে সমাবর্তনে আসা একদল গ্রাজুয়েট বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ব্যবহৃত পোশাক তাদের ব্যবহার করতে দেয়া হয়েছে।

এসব পোশাকের অধিকাংশই অপরিচ্ছন্ন। এর মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে তাদের অপমানিত করা হয়েছে। অথচ নিবন্ধনের সময় প্রত্যেকের কাছ থেকে পর্যাপ্ত টাকা নেয়া হয়েছে।

তারা আরো অভিযোগ করেন, সমাবর্তনে একজন আন্তর্জাতিক মানের বক্তাও আনতে পারেনি কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে কথা বলেন, প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এমএম নুরুজ্জামান, সৈয়দ হাসান যুবায়ের, আনিসুর রহমান ফারুক ও বেলাল হোসেন, সাতক্ষীরার মুখ্য বিচার বিভাগীয় হাকিম গোলাম আজম এবং আইসিবি ব্যাংকের রাজশাহীর ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী।

সমাবর্তন আয়োজন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধকার অধ্যাপক এম এ বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সাড়ে সাত হাজার গাউন (পোশাক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে নয় লাখ টাকায় ভাড়া করে এনেছি।

“একটি পোশাক তৈরি করতে প্রায় বারশ’ টাকা লাগে। একদিনের অনুষ্ঠানে এতো টাকা খরচ করে লাভ কী?

তিনি বলেন, সমাবর্তনে ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্তএমফিল, পিএইচডি, ¯œাতকোত্তর, এমবিবিএস সাত হাজার আঠার জন এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক ৬৭৮ জন নিবন্ধন করেছেন।

নিবন্ধিত গ্রাজুয়েটদের কাছ থেকে এক কোটি ৪০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছ থেকে বারো লাখসহ মোট দু’কোটি টাকার বাজেট করা হয় এই সমাবর্তনে।

পোশাক অপরিচ্ছন্ন থাকার ব্যাপারে তিনি বলেন, “আমরা শুধু পোশাক পরিচ্ছন্ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পঁচাত্তর হাজার টাকা দিচ্ছি। তারপরও যদি অপরিষ্কার থাকে, সেটা অবশ্যই খারাপ।”

উপ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সমাবর্তনে অন্য বিশ্ববিদ্যালয়ের গাউন ব্যবহার করা যায়। এটা কোনো বিষয় নয়।”

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাবির অষ্টম সমাবর্তন। ১৯৫৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে ষষ্ঠ, ১৯৯৮ সালে সপ্তম সমাবর্তন হয়।

এবারের সমাবর্তন বক্তা থাকার কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতি থাকার কথা রয়েছে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের।

সূত্রঃবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×