somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উন্মাদ বালক
পথহারা পথিকের মত আমি খুজে চলেছি স্বপ্নের গলি....স্বপ্নের গলির সন্ধান পেতে ছুটে চলেছি শহরের এ গলি থেকে ও গলি, এমন কি বাদ রাখিনি কানা গলি গুলোও। দিন শেষে বিষাদ আর ক্লান্ত দেহ নিয়ে ফিরে যাই আপন নীড়ে...

তিনি ছেলে হতে চেয়েছিলেন! মেয়ে হয়ে জন্মেছিলেন অস্ত্রোপচারের মাধ্যমে রূপান্তরিত হলেন ছেলেতে

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা-মা চেয়েছিল ছেলে। কিন্তু মেয়ে হয়ে জন্মেছিলেন তিনি। আর এ কারণেই পরিবারের স্নেহবঞ্চিত হন। পারিবারিক এই বিরূপ পরিস্থিতির অভিজ্ঞতা তার ওপর প্রভাব ফেলে।
বড় হয়ে সিদ্ধান্ত নেন, তিনি ছেলে হবেন। অস্ত্রোপচারের মাধ্যমে রূপান্তরিত হলেন ছেলেতে। কিন্তু সেই অস্ত্রোপচার সফল হয়নি।

পর পর কয়েকটি অস্ত্রোপচার ব্যর্থ হওয়ার পর বেলজিয়ামের সেই নাগরিক বেছে নিলেন স্বেচ্ছামৃত্যু। আর তাতে সহায়তা করেছেন চিকিৎসকরা।

শারীরিক যন্ত্রণা অবসানের বিবেচনায় চিকিৎসকরা তাকে মরতে সহায়তা করেন বলে বিবিসি জানিয়েছে।

সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ব্রাসেলস হাসপাতালে মারা যান নাথান ভেরহেলস্ট নামের ওই ব্যক্তি।

৪৪ বছর বয়সী ভেরহেলস্ট সাময়িক হতাশায় ভুগছিলেন না বলে নিশ্চিত হয়েছেন দুজন চিকিৎসক। তার মৃত্যুর সংবাদ বেলজীয় গণমাধ্যমে তেমন সাড়া ফেলেনি।

নাথান ভেরহেলস্ট নারী হয়ে জন্মেছিলেন। তার নাম ছিল ন্যান্সি। তার বড় আরো তিন ভাই ছিল।

তিনটি পুত্র সন্তান থাকার পরও তার মা-বাবা আরো একটি পুত্র সন্তান চেয়েছিলেন। কিন্তু পুত্র না হয়ে কন্যা হওয়ায় নবাগত সন্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তারা। মৃত্যুর আগের দিন একথা জানিয়ে গেছেন ন্যান্সি ওরফে নাথান ভেরহেলস্ট।

জন্মদাতা পিতামাতার এই প্রত্যাখ্যান ন্যান্সিকে লিঙ্গ পরিবর্তন করে ছেলে হতে প্ররোচিত করে। তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করে ছেলেতে রূপান্তরিত হন।

কিন্তু অস্ত্রোপচার পুরোপুরি সফল হয়নি। ২০০৯ সাল থেকে ২০১২ সালের মধ্যে আরো তিনবার লিঙ্গ পরিবর্তনে অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয় তাকে। কিন্তু স্বাভাবিক জীবন আর ফিরে পাননি।

শেষ পর্যন্ত শারীরিক যন্ত্রণার কাছে আত্মসমর্পণ করে স্বেচ্ছামৃত্যুকে বরণ করে নেন তিনি।

“যন্ত্রণাহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি,” বেলজীয় এক সংবাদপত্রকে বলেন তার চিকিৎসক।

২০০২ সালে গুরুতর অসুস্থদের স্বেচ্ছামৃত্যুকে আইনি বৈধতা দেয় বেলজিয়াম। এই আইনের আলোকে বেলজিয়ামে গত বছর ৫২ জন স্বেচ্ছামৃত্যুকে বেছে নিয়েছেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×