somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা মিথ্যা প্রেমের গল্প

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্মৃতিঃ কেমন আছো তুমি?
নীরবঃ ভাল……
স্মৃতিঃ ভাবি কেমন আছে?
নীরবঃ কোন ভাবি?
স্মৃতিঃ তোমার বউ…
নীরবঃ আমার বউ!!! আমার বউ আবার তোমার ভাবি হল কবে? আর তুমিইবা আমার Cousin হলে কবে??
স্মৃতিঃ সেই ছোটবেলা (২০০৮) থেকে।
নীরবঃ তাই নাকি!!! কই আগে তো বলনি!!
স্মৃতিঃ বলিনি!! আচ্ছা এখন তো জানলে।
নীরবঃ কী…?
স্মৃতিঃ কিছুনা…
নীরবঃ ……………
স্মৃতিঃ চুপ করে আছো যে?
নীরবঃ হু………
স্মৃতিঃ বলি চুপ করে আছো যে?
নীরবঃ কি বলবো…?
স্মৃতিঃ কিছুই কি বলার নেই??
নীরবঃ না।
স্মৃতিঃ তোমার কি এখনো আমার উপর রাগ?
নীরবঃ কেন??
স্মৃতিঃ তোমায় ছেড়ে চলে গেছি বলে…
নীরবঃ তুমি চাইলেই কি থাকতে পারতে??
স্মৃতিঃ মানে??
নীরবঃ না এমনি…
স্মৃতিঃ তুমি আজো আগের মত আছো।
নীরবঃ (মুচকি হাসি) তোমার কি তাই মনে হয়??
স্মৃতিঃ হু……
নীরবঃ মনে হওয়ার কারণ…?
স্মৃতিঃ অনেক………
নীরবঃ যেমন……??
স্মৃতিঃ সেই তুমি, সেই হাসি,সেই কথা বলা,সেই মজা করা, সেই রহস্য করা, সেই অভিমান………
নীরবঃ অভিমান করবো আমি!!! তাও আবার তোমার উপর!!! কী লাভ বল অভিমান করে???
স্মৃতিঃ জানিনা…
নীরবঃ কি জানো???
স্মৃতিঃ কিছুনা……
নীরবঃ ভাল……
স্মৃতিঃ তোমার কথা আমার মেয়েকে বলেছিলাম, ও তোমাকে দেখতে চায়।
নীরবঃ কী বলেছিলে,পরাজিত মানুষের গল্প!!!
স্মৃতিঃ না একজন জয়ী মানুষের গল্প। একজন সাহসী মানুষের গল্প।
নীরবঃ যে মানুষটি তার ভালবাসার মানুষটির কাছ থেকে পালিয়ে বেড়ায়, সে আবার সাহসী???
স্মৃতিঃ কজন পারে বল এমন করে ভালবাসতে???
নীরবঃ আমি জানিনা……
স্মৃতিঃ আমি জানি, আমার সৌভাগ্য হয়েছে এমন একটি মানুষের কাছে আসার…
নীরবঃ আমাকে এখন যেতে হবে স্মৃতি। আমার একটা জরুরি কাজ পড়ে আছে।
স্মৃতিঃ কাজটা কি আমার চেয়েও জরুরি??
নীরবঃ ……… হুম।
স্মৃতিঃ …………
নীরবঃ চুপ করে গেলে যে??
স্মৃতিঃ………… কত বদলে গেছো তুমি।
তোমাকে দেখে ভাবতেই পারিনি তুমি এত বদলে গেছো……
নীরবঃ মানুষই তো বদলায় স্মৃতি… এতে অবাক হওয়ার কি আছে!!! সময়ের প্রয়োজনে আমরা সবাই বদলাই, কেউ হয়তো একটু সময় নেয় আর কেউ হয়তো নেয়না।……
স্মৃতিঃ তোমার সাথে কথায় কোন দিনই পারবোনা। তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। তুমি শুধু তোমার কথাই ভাবলে সারাজীবন। আমার কথা একবারও ভাবলেনা। বলত তুমি কখনো আমার খবর নিয়েছো এই (২০১৪-২০৩৪) বিশটি বছরে???
আমি কোথায় আছি,কেমন আছি??
না তুমি নাওনি, একটি বারের জন্যও আমার খবর নাওনি। তুমি তোমার সুখের জন্যই ভুলে গেছো আমাদের ভালবাসাকে। স্বার্থপরের মত দুরে সরে গেছো। এতটা স্বার্থপর তুমি হলে কি করে………???
নীরবঃ একটা সময় ছিল যখন ভাবতাম তুমি ভুল করেছ, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারবে তখন তুমি আমার কাছে ফিরে আসবে। এই আশায় দীর্ঘ পথ আমি অপেক্ষায় ছিলাম। এই বুঝি তুমি ফিরে এলে…। না তুমি ফিরে আসনি। হয়তো আসতেও চাওনি………
তারপর আমি একটু একটু করে সরে এসেছি আমার চিরচেনা ভুবন থেকে। আমার ভুবন আমার কাছেই বড় অদ্ভুৎ লেগেছিল। কেউ ছিলনা সেদিন আমার পাশে। নিজেকে বড় অপরাধী মনে হত। একাকী জীবন যে কত অভিজ্ঞতাময় তা ভুক্তভোগী ছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। সত্যি আমি স্বার্থপর। আমার স্বার্থের জন্যই আমি তোমাকে মুক্তি দিয়েছিলাম। সেদিন আমার স্বার্থছিল তোমাকে সুখী করা। না না আমাকে সুখী করা। কারণ তোমার সুখই তো ছিল আমার সুখ। প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক আমি তো আমার সুখের জন্যই সব কিছু করেছিলাম।…………………
তারপর আবার আমি স্বার্থপর হয়েছিলাম………
এবার আর অন্য কারো সুখের জন্য নয়, আমার একান্ত নিজের সুখের জন্য আমি বদলে গিয়েছিলাম……
তোমাকে ভুলতে আমার সময় লেগেছিল (২০১০- ২০১৫) মাত্র পাঁচ বছর । এই অল্প সময়টা সত্যি অল্প সময় তোমার কাছে, কিন্তু আমার কাছে????………
একটা মানুষ বাঁচতে হলে খাদ্য, বস্ত্র,বাসস্থানের পাশাপাশি তার মুখের হাসিটুকুও থাকা চাই। আর আমি সেই হাসিটাকে ভুলে গিয়েছিলাম।
হাসি ছাড়া কি মানুষ বাঁচে??? হ্যা বাঁচে আমি তো বেঁচে ছিলাম। তোমার কাছে যেটা নিতান্তই পাঁচ বছর, আমার কাছে সেটা ছিল পাঁচটি যুগের সমান।
আর এই সময়টাই কেড়ে নিয়েছিল আমার সব স্বপ্নগুলোকে।"তবু দোষ দিতে পারিনি তাকে যাকে ভালবেসেছি,সত্যই তো তাকে কোন দোষে দোষী করবো, যে আমাকে ভালই বাসেনি ।"
আর ভালবাসার কথা বলছো- সে তো মরিচিকা;লাল,নীল,রঙ্গিন চশমার মত। সব সময় রঙ্গিন মনে হয়।

স্মৃতিঃ আমি সত্যি আমার কৃত কর্মের জন্য অনুতপ্ত। Please forgive me. I want to you a good wisher friend who always with me.Please forgive me. আমি আর কখনো তোমাকে ছেড়ে চলে যাবনা নীরব। Please, আমাকে ক্ষমা করে দাও। তুমি যা বলবে আমি আজ থেকে তাই করব।

নীরবঃ আমি তোমাকে উপদেশ দেওয়ার কে স্মৃতি??? আর তুমিইবা তা মানতে যাবে কেন???

স্মৃতিঃ তুমি আমার সব…

নীরবঃ ………Same dialogue, same প্রতিশ্রুতি আর কত শোনাবে??

স্মৃতিঃ এই শেষবারের মত, যদি রাখতে না পারি কথা দিলাম এই মুখ যেন তোমাকে দেখাতে না হয়।

নীরবঃ কষ্ট করে তোমাকে কথা রাখতে হবেনা স্মৃতি, আমিই চেষ্টা করবো তোমার সামনে যেন না পড়ি। ভাল থেকো।
………………
(চলতে চলতে নীরবে……
“কেউ আমাকে মিথ্যা বলেছে এজন্য আমি হতাশ নই, আমি হতাশ এই জন্য যে আমি আর তাকে বিশ্বাস করতে পারবোনা।")

স্মৃতিঃ (পথের পানে নিথর দৃষ্টিতে) যদি চলেই যাবে নীরবে তবে কেন এসেছিলে এই অভাগীর নিমন্ত্রনে…??? ভালই তো ছিলাম তোমায় ছাড়া (২০১৪-২০৩৪) এই বিশটা বছর… আর কি আমাদের দেখা হবে…???
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×