somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দেলাওয়ার জাহান
দেলাওয়ার জাহান। সাধারন পাবলিকের একজন। ভাব বা ভেটকিবাজি পছন্দ করি না।

রবীন্দ্রনাথ, রোদ্দুর রায়, স্ল্যাং ও অন্যান্য

০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘শালা চাঁদ উঠেছিল গগনে’ গেয়ে রোদ্দুর ফের রবীন্দ্রভক্তদের কবলে পড়েছেন। কিন্তু রোদ্দুরের ‘খ্যাতাপুড়ি’ ভাব। গাঁজা খাচ্ছেন, সিগারেট জ্বালাচ্ছেন, হেঁড়ে গলায় গাইছেন। নিজেকে বলছেন 'বিশ্যো কবি'। রবীন্দ্রনাথ বা বিশ্বকবি টার্মটার উপর রাগ ঝাড়ছেন। ...বিশ্বকবি কিছু বলেছেন মানে সেটা প্রবাদ প্রতিম এরকম একটা ভাব থাকে অনেকের। এসব বলার পর রোদ্দুর গালাগাল দিয়ে বোঝাতে চাইছেন, বিশ্বকবি যা বলেছেন, যা করেছেন তাকে ধ্রুব ভাবার কিছু নেই।

এটা রোদ্দুরের কথাগুলোর মূল সারমর্ম।

ব্যাণ্ড সংগীত শিল্পী মাকসুদ বছর কয়েক আগে রবীন্দ্রনাথের ‘না চাহিলে যারে পাওয়া যায়’ নিজস্ব ঢং এ ফিউশন বানিয়ে গেয়েছিলেন। তখন দেশের রবীন্দ্রভক্তরা রাস্তায় নেমেছিলেন।

আবার নচিকেতা যখন গাইলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে/তবে নাকি একলা চলতে হয়, কলকাতার সমাজ মেরে আসে কি তেড়ে আসে। বিকৃতির অভিযোগ।

তো রবীন্দ্রনাথের গান কেন ভেঙ্গে গাওয়া যাবে না? যারা রোদ্দুরের গায়কীতে জাত গেল জাত গেল করছেন তারাও সাংস্কৃতিক মোল্লা কম নন। নিজেকে সংস্কৃতি বোদ্ধা ভাবেন এরা অথচ রোদ্দুরের মত না পারে নিজেকে গালি দিতে, না পারে ব্যঙ্গ করতে। রাজনীতি নিয়ে তো বালাই ষাট। কিন্তু রোদ্দুরের মক্সা আলাপের প্রধান লক্ষ্যবস্তু রাজনীতি, শাসকদল, রাজনীতিবিদ, সংসদ। রোদ্দুর পাগল নন। রোদ্দুরের মতো রবীন্দ্রমোল্লাদের জীবনও ছ্যারাব্যারা কিন্তু প্রাচীন। হয়তো রোদ্দুরের গানটায় আমজনতা বিকৃতির কথা মনেই আনেনি বরং মজা করে গাচ্ছে। কিন্তু আপার ক্লাস বোর্ড বাঁধাইয়ের বাইরে আসতে পারছে না।

“আমাদের জীবনের শিক্ষিত শোভন সংস্করণে স্ল্যাংয়ের কোনও পাঠ না থাকলেও আমরা জানি এর চোরাগোপ্তা স্রোত আছে। কোনও কোনও দাম্পত্যের নিরীহ শোভন সংস্করণে স্ল্যাং তো একটি নিত্য-ব্যবহার্য আসবাব। আমাদের জীবনে যুগপৎ যৌনতা আছে এবং একটা ধরি-মাছ-না-ছুঁই-পানি গোছের ন্যাকান্যাকা ভাবও আছে।’’ ‘মেয়েদের চোরাগোপ্তা স্ল্যাং’ বইয়ে তৃপ্তি সান্ত্রা যথার্থই বলেছেন।

সাহিত্যে স্ল্যাং অবদমিত মানুষের মুখে জোর করে বসিয়ে দেয়া হয়নি, নাগরিক জীবনে খেয়াল করে দেখুন শব্দগুলো আপনাআপনি চলে আসে! কেন আসে? কারণ মানুষের ভাষার সীমাবদ্ধতা। মানুষকে তার বৈচিত্র্যময় অনুভূতির প্রকাশ ঘটাতে বিভিন্ন প্রকার রূপকের আশ্রয় নিতে হয়। গালি হচ্ছে ভাষার মেটাফরিক উপস্থাপন। আবার যখন বলার কথাটা বলতে পারছেন না, তখনও রূপকের আশ্রয় নিতে হয়। আধুনিক সাহিত্য অনেক টুলস ব্যবহার করে। সাহিত্য সরাসরি বলে না। জীবনে যা ঘটে তাই সাহিত্য নয়। জীবনের মা যেভাবে কাঁদে সাহিত্যের মা সেভাবে কাঁদলে আর যাই হোক শিল্প হয় না।

কিন্তু রোদ্দুর সেটাই করছেন। সরাসরিই বলছেন তবে সচেতন পাগলামি মিশিয়ে একটা ভান ধরতে হয়েছে তাকে। পাগলামিটা গা বাঁচানোর তাগিদে। সাহিত্যের তাগিদ আছে বলে মনে হয় না। যদিও কলকাতার লিটল ম্যাগ পরিবারে তার বেশ পরিচিতি। বেশ কয়েকটা বইও আছে তার।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×