somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা দিবস ও কিছু কথা।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বারবারিয়ান দের যুগে নিম্ন শ্রেনীর প্রজাদের খোজ খবর রাখত না শাসক গোষ্ঠী। তাদের কে মানুষ কম গোলাম হিসেবে দেখা হত। রাজারা চাইলে যেকোনো অবস্থায় তাদের মনের খোরাক যোগার করার জন্যে যেকোনো নৃসংশ নির্দেশ দিত এবং তা অক্ষরে অক্ষরে পালন করা প্রজাদের ধর্ম বলে বিবেচিত হত।
যেমন : রাজার যদি ইচ্ছা করে উনি ২ যোদ্ধার মধ্যে "ডুএল" লড়াই দেখবেন, তাহলে ওই দুইজন যদি বন্ধু অথবা আপন ভাই ও হয় তবুও লড়াই করতে হবে, এবং বাঙালির মত সজন প্রীতি চলবে না , লড়াইতে যেকোনো একজনের মৃত্যু অবধারিত জেনেউ লড়ায়ে নামতে হত , কেননা রাজার আদেশ !!
জগতের যেকোনো মেয়ে মানুষের প্রতি ছিল তাদের জন্ম গত অধিকার তারা চাইলে যেকোনো নারীকে যেকোনো অবস্থায় "ভোগ " করতে পারত।এমন কি জন সম্মুখেউ, সবার দেখার অধিকার থাকলেউ কারো প্রতিবাদ করার সামর্থ্য বা অধিকার কোনটাই থাকত না, চাই সেটা তাদের নিজের কেউ হোক। স্লেভেস / নিচু জাতের কারো পরিপূর্ণ কাপড় পরার অধিকার ছিল না , বিশেষ করে মেয়েদের (প্রাক ভারতেউ এমনটি ছিল ) এরকম হাজারো উদাহরণ ইতিহাস ঘাটলে পাওয়া যাবে।
যুগে যুগে মানুষ সভ্য হতে শিখেছে, তারা শিখেছে পোশাকের ব্যবহার, দাস প্রথা বিলীন হয়েছে, রাজ তন্ত্র থেকে এসেছে প্রজা তন্ত্র (!!!). বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আমরা যেকোনো ঘটনার প্রতিবাদ করতে পারি নিজের ইচ্ছায়, আমরা সঠিক বিচার পাই। আমাদের কেউ মিথ্যে স্বাক্ষী দিতে জোর করে না (ইংরেজ দের মত, ব্রিটিশ পিরিয়ডে এরকম ছিল ).
চলুন আমরা "তখন" কার সময়ের সাথে "এখন " কার সময়ের কিছু কম্পারিজন করি :
১)বার্বারিয়ানদের সময় তাদের কে রাজার ইচ্ছা মত ইউস করা হত। .
এখন: আমার কথা মত না চললে ৭২০ ধারায় দেশদ্রোহী কেস, হয় আমার কথা বল, নইলে চুপ থাক।
২.তখন কেউ প্রতিবাদ করত না ভয়ে, প্রতিবাদ করলে নির্ঘাত মৃত্যু, এখনো কেউ প্রতিবাদ করে না, ভয়ে অথবা লোভে। ..তনু হত্যার ১ সপ্তাহের মধ্যেউ কোনো গণ মাধ্যম কোনো অনুসন্ধানী রিপোর্ট করে নাই। অনলাইনে ভাইরাল হওয়ার পরে কেউ কেউ ফলোআপ খবর দিছে যেটা "সো অফ " মাত্র। ..বাংলাদেশ ব্যাঙ্কের টাকা চুরির তদন্তে তানভির জোহা আভাস দিয়েছিলেন কিছু স্পর্শ কাতর তথ্যের। ফলা ফল উনি ৩ দিন ধরে নিখোজ। যখন পাওয়া গেল তখন উনি আর মুখ খুলছেন না। এবং এ নিয়ে আর মিডিয়ার মাথা ব্যথা নাই। তানভির জোহার মুখ বন্ধ হওয়াই স্বাভাবিক। ইংরেজ শাসন আমলে চরম দেশ প্রেমিকরাও বাচার স্বার্থে দেশদ্রোহিতা করেছিলেন। সেখানে কিছু তথ্যের চেয়ে উনি উনার জীবনকে বেশি প্রাধান্য দিবেন এটাই স্বাভাবিক।

৩. তখনকার দিনে বিচার চাওয়া মানা ছিল। আর এখন কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্য কেসে ফাসিয়ে দেওয়া হয়।(যৈনক নাট্য তনু ইস্যু তে কথা না বলার নির্দেশ !)

৪. একাত্তর সালে মা বোন দের ধরে নিয়ে জোর করে অবিচার করা হত, পাক বাহিনীরা এটা করত। এখনো পুলিশরা সেম কাজ করে। (গত কয়েক মাসের সংবাদ পত্রের রিপোর্ট, বিশেষ করে মোহাম্মদপুরে কয়েকটা ) . তখন তারা সেটা করত উপরের নির্দেশে। এখন কাদের নির্দেশে করে জানি না। তখন তারা সাধারণ মানুষকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করত। এখন কার পুলিশ তাই করে (আমার পরিচিত অনেক নিরপরাধ ভিকটিম,বিশেষ করে বাংলাদেশ ব্যাঙ্কের কর্মচারীর কথা ভুলে গেলে চলবে না , এরকম হাজার আছে যা কখনই খবরে প্রকাশ হবে না ).

কাজেই বার্বারিয়ানদের যুগ থেকে এখন পর্যন্ত বিশেষ কোনো পার্থক্য আমার চোখে পরে না। কাজ এখনো যা আগেউ তাই ই ছিল। ধরন পরিবর্তন হয়েছে এই যা।
স্বাধীনতার ৪৫ বছর পূর্ণ হলো অথচ সব কিছুই আছে আগের মত। আমরা স্বাধীন হইনি আমাদের শাসক চেঞ্জ হয়েছে মাত্র। আর্য্য থেকে এ পর্যন্ত আমরা কেবল শোষিত। "শাসিত " নই ......
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×