somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কি লিখি? কি লাভ লিখে.............

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ২ বছর পর সামহোয়্যার ইন ব্লগ এ লিখছি.... এই ২ বছরে সামু ব্লগিং সাইট হিসেবে কিছুটা জৌলুস হারিয়েছে বলে মনে হচ্ছে। এর অবশ্য কারণও রয়েছে.... অনেকগুলো নতুন ব্লগের আবির্ভাব ঘটেছে ইতোমধ্যে। তাছাড়া ফেসবুকের জনপ্রিয়তাও একটি অন্যতম কারণ। কারণ অনেকেই তাদের মতামত, চিন্তা-চেতনা অথবা তাৎক্ষণিক অনুভূতিটি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমেই প্রকাশ করে ফেলেন। এছাড়াও গণজাগরণ মঞ্চের সময়টায় সামু বিভিন্ন কর্ণার থেকে যৌক্তিক-অযৌক্তিক সমালোচনার শিকারও হয়েছে। তবে একটি বিষয় অনস্বীকার্য যে সামু এদেশে ব্লগিংএর পথিকৃত। ফলে অনেকের ভীড়ে হারিয়ে যাবার নয়।

ব্লগ এবং ফেসবুকে লেখা-লেখি যতটা বেড়েছে- সাথে পাল্লা দিয়ে আমার বোধকরি ততোটাই উন্মুক্ত হতে চলেছি..... ঠিক কোন অর্থে ব্যাখ্যা করাটা একটু কঠিনই। ফেসবুকেও দেখেছি স্ট্যাটাস লেখা অথবা কমেন্ট করার সময় আমরা অনেক খোলা-মেলা। গালি-গালাজ হয়তো এই খোলা-মেলা জগতের আমন্ত্রণে এইসব সোশ্যাল মিডিয়াতে হরহামেশাই ব্যবহৃত হচ্ছে। তবে ফেসবুকের তুললায় এসব ব্লগিং সাইটে মডারেশনের সুযোগটা বেশী এবং তা হয়েও থাকে। ফেসবুকে আপনি চাইলেই কাউকে একটা অশ্লীল কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন- ঠিক বিপরীত ভাবে উক্ত কাজগুলো করার দায়ে তাকে রিপোর্ট করে ব্লকও করে দিতে পারেন। তাতে কোন সমস্যা হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে অনেককেই দেখেছি তার মতামতে বিরুদ্ধাচারণ সহ্য করতে পারেন না! ধরুন কেউ একজন একটি জাতীয় ইস্যুতে লিখেছে... আপনি হয়তো সেখানে তার কিছু ভুল ধরিয়ে দিলেন-- তিনি আপনাকে 'বালের সমর্থক' অথবা 'ছাগু' অথবা 'চেতনাধারী' ট্যাগ দিয়ে পাল্টা কমেন্ট করে ব্লক করে দিলেন। যেমনটি আমরা কিছুদিন আগে দেখেছি একেএম ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ও নিঝুম মজুমদারের মধ্যকার বিতর্কে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে যেকোন লেখা-কমেন্ট-স্ট্যাটাস যেন একটু সহনীয় মাত্রায় থাকে লেখকদের সেদিকে একটু মনোযোগী হওয়া দরকার।

আমরা যেন ভুলে না যাই মুক্তচিন্তার সেই অমর বানী- "তোমার অধিকার রয়েছে আমার সাথে দ্বিমত পোষণ করার; আমি জীবন দিয়ে তোমার সে অধিকারকে রক্ষা করবো।"
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×