গ্রাভি সসের নামটা হয়তো অনেকেই শুনেননি কিন্তু যারা রান্না বান্নার সাথে জড়িত তারা নিশ্চয় শুনেছেন। গ্রাভি সসের আরো একটা নাম আছে, কারি সস! এইতো ধরে ফেলেছেন! তার মানে বিশেষ করে ঝোল জাতীয় কোন রান্নার সাথে গ্রাভি সস বা কারি সস ব্যবহার হয়ে থাকে। অবশ্য আপনি চাইলে শুধু রান্নাতেই নয় রেডিমেড অন্য কোন খাবারেও পছন্দ অনু্যায়ী গ্রাভি সস ব্যবহার করতে পারেন, তাহলে শিখে নিই এখুনি।
উপাদানঃ
০১. পেঁয়াজ - ১কেজি
০২. টমেটো - ৫টি
০৩. আলু - ২০০গ্রাম
০৪. আদা বাটা - দেড় টেঃ চাঃ
০৫. রসুন বাটা - দেড় টেঃ চাঃ
০৬. তেল - ৫মিলি.
০৭. গুঁড়ো মরিচ - ২ টেঃ চাঃ
০৮. হলুদ গুঁড়ো - ১ টেঃ চাঃ
০৯. এলাচ - ৬টি
১০. দারচিনি - ২টি
১১. ধনে গুঁড়ো - ১ টেঃ চাঃ
১২. জৈত্রী গুঁড়ো - দেড় টেঃ চাঃ
১৩. বে লীফ - ৩টি
১৪. গাজর - ১৫০গ্রাম
১৫. লবঙ্গ - ৬টি
১৬. পাঁচ পুড়ন - আধা টেঃ চাঃ
১৭. স্টার স্পাইস - আধা টেঃ চাঃ
প্রণালীঃ
* পেঁয়াজ, আলু, ও গাজর সিদ্ধ করুন তারপর ব্লেন্ড করে একটা পাত্রে রাখুন।
* তারপর আলাদা করে টমেটো সিদ্ধ করুন, চুলোর উপর সসপ্যানে তেল ঢেলে সিদ্ধ টমেটো ছেড়ে দিন তারপর আদা, রসুন, মরিচ, হলুদ, দারচিনি, এলাচ জৈত্রী, স্টার স্পাইস, পাঁচ পুড়নসহ অন্যান্য মশলা ঢালুন এবং ২৫ মিনিট রাঁধুন বা যতক্ষন না তেল উপরে উঠে আসছে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করুন।
* এবার ব্লেন্ড করা পেঁয়াজ, আলু ও গাজর প্যানে ঢেলে কিছুক্ষণ মিনিট ৫ নাড়ুন।
* নিশ্চয় এতোক্ষণে সুস্বাদু একটা গন্ধ বেরুচ্ছে! তার মানে গ্রাভি সস তৈরী হয়ে গেছে! এনজয়!
এরকম আরোও মজার মজার রেসিপি পেতে আমাদের সাইট ঘুরে আসুন।
নিত্য নতুন রেসিপি পেতে ফেসবুকের ফ্যান পেজে লাইক দিন।
বাজার থেকে কেন কিনবেন যদি নিজেই তৈরী করতে পারেন, এবার নিজেই তৈরী করুন গ্রাভি সস বা কারি সস! প্রণালীসহ পূর্ণাঙ্গ পোষ্ট!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন
গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।