বারাক হোসেন ওবামা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও স্কুলে তার উপস্থিতি মোটেও চায় না তার মেয়েরা। বাবা গেলে খুশি হওয়ার বদলে বিব্রতই হয় তারা।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা সিবিএস টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেন, “১৩ বছরের মালিয়া ও আট বছরের শাসার কাছে স্কুলের অভিভাবক-শিক্ষক দিবসটি সবচেয়ে বাজে। এদিন বিশাল গাড়িবহর নিয়ে বাবার উপস্থিতিতে তারা স্বস্তি বোধ করে না।”
ওই সাক্ষাৎকারের ভিত্তিতে ব্রিটেনের দৈনিক দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, অন্য শিশুদের মতো তারা তাদের বাবা-মাকে শান্ত ও ধীর-স্থির অবস্থায় পায় না।
মেয়েরা কী কখনো বাবা-মার কারণে বিব্রত হয়েছে- জানতে চাইলে ৪৭ বছর বয়সী মিশেল বলেন, “আমরা তাদের স্কুলে যাই, তা তারা চায় না। বিশেষ করে প্রেসিডেন্টকে তারা একেবারেই চায় না। কারণ অভিভাবক-শিক্ষক দিবসে তিনি গেলে একটি বিশাল গাড়িবহর থাকে।”
“একদিন মালিয়া বলছিল, ‘উহ মা, বাবা আসছে? সে কি ওই সব গাড়ি নিয়ে আসছে’?”
তিনি জানান, মেয়েরা প্রেসিডেন্টের বাস ভবন হোয়াইট হাউজের মুভি থিয়েটারেও যেতে চায় না। তারা সাধারণ সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে।
“আমি যখন বলি এই সিনেমাটি আমাদের এখানেই আছে তখন তাদের ভাব এমন হয়, ‘তাতে কী আসে যায়,” বলেন মিশেল।
তিনি বলেন, “আমার মেয়েরা অন্য ছেলে-মেয়েদের মতোই- আমরা একটা বললে তারা আরেকটা করে।”
ফার্স্ট লেডি বলেন, তিনি সেই দিনের অপেক্ষায় আছেন যেদিন তার মেয়েরা পছন্দের ছেলের সঙ্গে দেখা করবে এবং তা নিয়ে উত্তেজনায় থাকবে।
তিনি জানান, বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য মালিয়ার একটি নিজস্ব মোবাইল ফোন আছে। তবে যোগাযোগের নম্বার সীমাবদ্ধ এবং তার ফোনে তার কথোপকথনের ওপর নজর রাখা হয়।
বিডিনিউজ
বাবা স্কুলে গেলে ‘বিব্রত’ হয় ওবামার মেয়েরা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিভ্রম

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন
১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন
একদিন আমরা ক’জনা মিলে …….

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।