somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাল্পনিক প্রেম

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুমন আর অধরার সম্পর্কের আট বছর হয়ে গেছে। সুমন আর অধরা দু’জন দু’জনকে অনেক ভালবাসে। প্রতিদিন ধানমন্ডি লেকে তাদের দেখা হয়। রবীন্দ্র সরোবরের কাছে প্রতিদিন দু’জন সন্ধ্যা পর্যন্ত গল্প করে। এটা তাদের নির্দিষ্ট ডেটিং প্লেস বলা যায়। মাঝে মাঝে অবশ্য টি.এস.সি বা বসুন্ধরা সিটির রুফটপ রেস্টুরেন্টেও দেখা করে দু’জন।

সুমন অধরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অধরা বলল, এই কি দেখ এমন করে? কেন তোমাকে দেখি। কেন আমাকে বুঝি আজই প্রথম দেখলে? আগে কখনও দেখ নাই? ইশ কি ঢং যেন নতুন দেখলা! সুমন বলল, আরে তুমিতো আমার কাছে সবসময়ই নতুন। ইশ কথা যেভাবে বলনা ! অধরা মুখ ভেংচাল। এই তুমি মুখ ভেংচাও কেন? ভেংচাবো নাতো কি করব? আমাকে এত পাম দেয়া লাগবেনা। আরে পাম দিলাম কই? তোমাকে যত দেখি ততই নতুন করে তোমার প্রেমে পড়ি। অধরা সুমনের কথা শুনে খিল খিল করে হেসে ফেলল। সুমন বলল, এই তোমার হাতটা দিবা? অধরা সুমনের হাতে হাত রাখল। মেয়েটার স্পর্শে কি যাদু আছে কে জানে? আট বছর হয়ে গেল তবু যতবারই সুমন অধরার হাত ধরে ততবারই এক ধরণের শিহরণ অনুভব করে যেন আজই প্রথম সে অধরার হাত ধরল। সুমন, তুমি কবে তোমার বাসায় আমাদের বিষয়টা বলবা? কেন এত তাড়া কিসের? অধরা বলে, বারে তাড়া নাইতো কি হয়েছে তাই বলে কি বলবা’না? সুমন বলল, ওকে বাবা বলব। কবে বলবা? সুমন, তুমি আজই বলবা। ওকে ঠিক আছে বাবা, আজই বাসায় গিয়ে মাকে সব বলব। সুমনের কথা শুনে অধরা বলে, তুমি বলবা! তোমার মত ভীতুর ডিম? অভিমানী কণ্ঠে অধরা সুমনকে বলল, তুমি আমাকে বলতে পারনি সুমন। আমি যদি তোমাকে না বলতাম তাহলে দেখতা, আজ আমি অন্য একটা ছেলের হাতে হাত রেখে পার্কে বসে বাদাম খাচ্ছি আর তুমি দেবদাস হয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে আছ। অধরা আবার খিল খিল করে হেসে ফেলে। সুমন মনে মনে ভাবে, সত্যিই তাই, অধরাই সেদিন যদি না বলত তাহলে তার নিজের কোনদিনই সাহস হোতনা তার মনের কথা বলার। অধরা সুমনের বুকে মাথা রেখে অভিমানী কণ্ঠে বলে, তুমি আমাকে কতটা ভালবাস? সুমন বলল, অনেক অনেক অনেক যা পরিমাপ করা যায় না। অধরা বলল, আমাকে কখনও ছেড়ে চলে যাবে-নাতো তুমি সুমন? এই দেখ পাগলিটা বলে কি ! এই সব কি বল না বল তুমি অধরা! তোমাকে ছেড়ে আমি কই যাব? শেষ বিকেলের মৃদু হাওয়ায় অধরার চুল তার গালের উপর এসে পড়ে, সুমন হাত দিয়ে অধরার গাল থেকে চুল সরিয়ে দেয়। এই কাজটা করতে সুমনের খুব ভাল লাগে। (চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×