গতকাল সন্ধ্যাবেলায় সেলুনে গেলাম। ৭ দিন ধইরা শেভ করিনা। মাথাটা খুব ব্যথা করছিল তারপরেও ভাবলাম হাতে সময় আছে যখন, যাই মাঞ্জা মাইরা আসি। সেলুনে গিয়াই আমার প্রিয় নরসুন্দর “রনিকে” পাইলাম। রনি একটা পিচ্চি পোলা, বয়স এই ১৫/১৬ হবে কিনতু কাজ খুব ভাল জানে, আর সেই সাথে তার মাথা মালিশের তুলনাই নাই। রনি আমাকে ডাকে মামা আর আমিও রনিকে কই ভাইগনা।
মনে মনে খুশি হইলাম, যাক আইসা ভাল করসি, রনি মাথা মালিশ করলে মাথা ব্যথা বাপ বাপ করে পালাবে গ্যারান্টি। রনি আমাকে দেইখাই কইল মামা কি খবর? আমি বললাম, ভাইগনা খবর ভালা না, মাথা ব্যথা, আগে মুখের জঙ্গল সাফ কর, তারপর তোর বিখ্যাত মাথা মালিশ কইরা দে। মাথাটা ব্যথায় ফাইট্টা যাইতাসে।
চেয়ারে বসলাম। আর যাতে কোন ডিস্টার্ব না হয়, তাই রনিকে আমার মোবাইলটা হাতে দিয়া বললাম, ভাইগনা কোন কল আসলে বলবি “সুমন ভাই মিটিং-এ আছেন, একটু পরে ফোন দেন”। সে বলল, আইচ্ছা ।
পরে আবার ভাবলাম আজ শুক্রবার এইটা বললে মানুষ বিশ্বাস করবেনা, তাই আবার বললাম না না ঐটা বাদ তুই বলিস “সুমন ভাই আপার সাথে ডেটিং এ আছে, একটু পরে ফোন দেন”
মনে মনে মোটামুটি শিউর ছিলাম এই অসময়ে কেউ ফোন দিবে না। কাঁকতলিয় ভাবে মুখে জেল মাখানো অবস্থায় ফোন আসল । আমার চোখ বন্ধ । রনি ফোন রিসিভ করে মোটা গলায় না বলতে পারলেও বেশ জোরেই চিৎকার করে মানে যাকে বলে আকাশ বাতাস ফাটিয়ে বলল “সুমন ভাই আফার সাতে ডেটিং করে, অহন ভাইরে ডিস্টাপ কইরেন না, আপনে পরে ফোন দেন” । আমি শুনে মুচকি হাসলাম।
যাউকগা বাসায় ঢুকলাম আর ঢুকার পরই বারান্দায় আম্মুর সাথে দেখা।
আম্মু আমাকে দেখেই বললেন, “সুমন ভাই, আপনের ডেটিং শেষ ?”
আমিঃ :
( দ্বীন মুহাম্মদ সুমন -- ২৫ অক্টোবর, ২০১৪ )
আমার ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/dinmuhammadsumon
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



