somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্মু বিশ্বাস কর, আমি প্রেম করিনা

১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই আম্মু ডাকলেন ---

আম্মু : সুমন, এখানে আস। কথা আছে।

কথাটা শুইনাই কইলজা ধক কইরা উঠল। আম্মু সাধারণত খুব দরকারি কোন কারণ ছাড়া আমাকে এভাবে ডাকেন না। বুঝলাম কিয়ামতের আলামত। কপালে দুঃখ আছে। রুমে ঢুকলাম।

আম্মু বলল, বস। দাড়িয়ে আছ কেন?

আমি বললাম, না আম্মু অসুবিধা নাই। কি বলবা বল।

বসতে বলছি বস।

বসলাম।

আম্মুর সুনামি ঝড় শুরু হইল, সারারাত তোমার রুমে লাইট জ্বলে। সারারাতই স্পিকারে টুংটাং কি সব শব্দ পাই। কি কর সারারাত? সারারাত এভাবে জাগো, আবার সকালে উঠে অফিসে যাও। আমিতো কিছু বুঝলাম না!!

কথাটা শুইনাই বুক ধড়ফড়ানি স্টার্ট দিল, কইলজার সব পানি শুকায়া গেল। বুঝলাম, বাবা সুমন আইজকা তোর খবর আছে। #:-S

আমি তাড়াতাড়ি ঢোক গিলে বললাম, কই! আরে নাহ সারারাত কই জাগি, এই ধর ২টা বেশি হলে ৩টা, তারপর ঘুম পাড়ানি গান দিয়া ঘুমায়া পড়ি। :-<

ঘুম পাড়ানি গান !? ঐ ফাজলামি কর!!! এত রাত পর্যন্ত করটা কি?

আমি ভয়ে ভয়ে বললাম, এই একটু স্টাডি করি। আর PC-তে টুকটাক কিছু কাজ করি আর কি। আর কিছু করি নাতো।

ফেসবুক ব্যাবহার কর?

এইবার আমার মাথা ঘুরান্টি দেয়া স্টার্ট দিল । কইলজাটা আবার ধক কইরা উঠল। :(

বললাম, ফেসবুক? আরে নাহ । সারারাত কি আর ফেসবুকে থাকা যায় ?! মাথা খারাপ ! আমিতো মাঝে মাঝে এই একটু স্ট্যাটাস, নোটিফিকেশন চেক করি আর কি।

আম্মু বলল, এগুলা আবার কি?

- সেগুলা তুমি বুঝবা না । তার জন্য ফেসবুক ইউজার হতে হবে । :#)

- শুনলাম আজকাল নাকি ছেলে-মেয়েরা ফেসবুকে প্রেম করে । এটা আবার
কেমন কথা? তা তুমি কয়টা কর ?

আমি বললাম, প্রেম ! তাও আবার কয়টা :|| কি কও? কই নাতো । আমি প্রেম করিনা । সত্যি করিনা, ফেসবুকেও করি না ।

- দেখ সুমন, তোমাকে নিয়া সবার অনেক প্রত্যাশা । যে আমরা নিজে পছন্দ করে তোমার জন্য বউ আনব । তাই এই সব প্রেম-ট্রেমের চিন্তা বাদ দাও । ক্যারিয়ার ফোকাসড হও। আর আজকালকার মেয়েগুলাও জানি কেমন, ভাল established ছেলে দেখলেই ঝাপায়া পড়বে । প্রেম করতে চাইবে । বয়ফ্রেন্ড নিয়া ঘুরাঘুরি করবে । এই সব মেয়ে থেকে দূরে থাক ।

( আমি মনে মনে কইলাম, হেহেহেহ কি কয়! মেয়েরা কই আমার উপর ঝাপায়া পড়ল, আমিতো ঝাপাঝাপি করতে দেখি না, বরং উলটা আমি নিজেই না ... :D )

আম্মু আবারও বলল, সত্যি করে বলতো তুমি কয়টা প্রেম কর ।

আমিঃ B:-/ #:-S /:) কি বল । আমি একটাও প্রেম করিনা আম্মু । বিশ্বাস কর । আমি সেই ছোট বেলা থেকে এত্তগুলা ভাল ছেলে ।

আম্মুঃ আবার দুষ্টামি ! শুন তুমি আমার মা নাকি আমি তোমার মা ? তোমাকে আমি চিনিনা । ছোটবেলা থেকেই জেদি আর একরোখা, ছোট বেলা থেকেই খাঁড়া চুল । পুরাই জেদি । আর খাঁড়া চুলের ছেলেদের আজকালকার ফাযিল মেয়েগুলা বেশি পছন্দ করে, প্রেমের প্রস্তাব দেয় ।

আমিঃ খাঁড়া চুল আমার? কই?

আম্মুঃ আগে ছিল খাঁড়া এখন লম্বা চুল রাখ তাই বুঝা যায় না ।

আমিঃ ঠিক বলসো । ছোটবেলায় খাঁড়া ছিল এখন নাই । এখন চুল লম্বা করে শোয়া বাবা বানায়া রাখি । এখন আমার চুল আর খাঁড়া বাবা না এখন শোয়া বাবা । তোমার থিউরি ঠিকই আছে, ছোটবেলায় খাঁড়া ছিল তখন প্রেম করতাম। এখন আর খাঁড়া চুল নাই, এখন আর প্রেম করিনা । আম্মু, তোমার ফিলসফি আসলেই চমৎকার । ছোট বেলায় সত্যি আমার একটা গার্লফ্রেন্ড ছিল, এখন নাই :-B

(দ্বীন মুহাম্মদ সুমন -- ১৫ নভেম্বর, ২০১৪)
আমার ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/dinmuhammadsumon
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×