somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চারটি হাস্যরস আর একটি শিক্ষণীয় গল্প

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমঃ

স্বামী স্ত্রীকে এসএমএস দিয়েছে,
“আজকে বাসায় আসতে দেরী হবে, আমার নোংরা কাপড়গুলো একটু ধুয়ে রেখো, ধোয়া কাপড়গুলো আয়রন করে রেখো আর মজার কিছু রান্না করে রেখো”
একটু পর আবার এসএমএস দিলো,
“আসল কথাই বলতে ভুলে গেছি, আমার বেতন বেড়েছে, আগামী মাসে তোমাকে একটি নতুন গাড়ি কিনে দেবো”
স্ত্রী সাথে সাথে রিপ্লাই দিলো,
“বল কি, সত্যি????”
স্বামী রিপ্লাই দিলো,
“নাহ আমি শুধু চেক করলাম তুমি আমার প্রথম এসএমএস পাইছো কি না”

দ্বিতীয়ঃ

এক ছেলে, তার প্রিয়তমার বাবার কাছে প্রস্তাব দিলো যে সে মেয়েটিকে বিয়ে করতে চায়। মেয়েটার বাবা জিজ্ঞেস করলো,
“আচ্ছা তুমি কি মদ খাও? জুয়া খেলো?”
ছেলের উত্তর,
“আংকেল, ওসব পরে হবে, আগে বলুন আপনি প্রস্তাবে রাজী আছেন কিনা!”

তৃতীয়ঃ

টিভিতে লাইভ কুইজ প্রোগ্রাম চলছে। গ্র্যান্ড প্রাইজের সময় সুযোগ পেয়ে গেল একজন। উপস্থাপক তাকে অভিনন্দন জানালো প্রথমে, তারপর বলল আপনাকে আমরা একটি গাণিতিক প্রশ্ন করতে চাই। প্রতিযোগী বলল, তাই নাকি, গণিত আমার প্রিয় বিষয়, কোন ব্যাপারই না, আপনি প্রশ্ন করুন। উপস্থাপক বলল, আপনাকে পুরষ্কারও জানিয়ে দেই, আমাদের গ্র্যান্ড প্রাইজ হচ্ছে ইভা রহমানের লাইভ কনসার্টের একদম সামনের সারিতে বসার সুযোগ এবং কনসার্ট শেষে ইভা রহমানের সাথে ডিনার করার সুযোগ। তাহলে এবার প্রশ্নটি করছি, ২+২= কত???

প্রতিযোগী উত্তর দিল, ৭ /:)

চতুর্থঃ


বিটলু একদিন কমোডে বসে তার নতুন আইফোন 5 দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল । হঠাৎ তার ফোনটা হাত ফসকে নিচে কমোডে পড়ে গেল।

দুঃখ কষ্টে বিটলু খুব কান্নাকাটি শুরু করল, হঠাত্‍ পানি থেকে এক পরীর আগমন ঘটল। পরীটা বিটলুকে জিজ্ঞেস করল যে তার কি হয়েছে। বিটলু বলল যে তার আইফোন কমোডে পড়ে গেছে। তাই তার ভীষণ মন খারাপ।

পরীটা বলল থামো, দেখি আমি কি করতে পারি, এই বলে পরীটা তার নোকিয়া লুমিয়া 920 বের করল আর নকিয়া বাথ রুম স্ক্যানার অ্যাপটা ওপেন করে বিটলুর আইফোনটার খোঁজ করল। দেখল সেটা কমোডের নলে এক জায়গায় আটকে আছে।

এবার পরীটা তার গ্যালাক্সি এস 3 বের করল আর গুগল ম্যাপস্‌ ওপেন করে টার্ন বাই টার্ন নেভিগেশন অন করে গেট ডিরেকশন দিল। এবার সে বিটলুকে বলল, থামো, আমি এখুনি তোমার ফোন এনে দিচ্ছি। এই বলে পরীটা কমোডে ডুব দিল। একটু পর পরীটা একটা গোল্ডেন আইফোন 5 হাতে নিয়ে এল।

এসময় হঠাত্‍ বিটলুর সেই সৎ কাঠুরের গল্প মনে পড়েগেল। সে বলল, না, এটা আমার ফোন না।
পরীটা বলল, আরে গাধা, ধুয়ে দেখ, এটাই তোর।

শিক্ষণীয় গল্পটি

দৃশ্য ১: বনের মধ্যে চমৎকার রৌদ্রোজ্জ্বল এক দিন। খরগোশটি তার নিজের গর্ত থেকে বের হয়ে কম্পিউটার চালু করে, ওপেন অফিসের ওয়ার্ড ওপেন করে, টাইপ করতে লাগল। হাঁটতে বেরিয়ে খরগোশকে দেখে পা টিপে টিপে তার কাছে আসল এক শেয়াল।

শেয়াল: [থাবা বের করে ধূর্ত হাসি দিয়ে] কী করছিস তুই?
খরগোশ: থিসিস লিখছি আমার, আগামী পরশু জমা দিতে হবে।
শেয়াল: [তাচ্ছিল্যভরে] অ! তা কীসের থিসিস?...
খরগোশ: ওহ, আমার থিসিসের বিষয় হচ্ছে "খরগোশরা কীভাবে শেয়ালদের খায়!"
[বিশাল নিরবতা নেমে আসে কথোপকথনে]
শেয়াল: লিখলেই হলো! গুলতানির আর জায়গা পাস না। যেকোনো গাধাও জানে খরগোশরা কখনো শেয়াল খায় না।
খরগোশ: অবশ্যই খায়। আমি প্রমাণ দেখাচ্ছি, এসো আমার সাথে ।

খরগোশ ও শেয়াল খরগোশের গুহায় ঢুকে যায়। কয়েক মিনিট পর শুধু খরগোশ ফিরে আসে, তারপর আগের মতো ওয়ার্ডে লিখতে থাকে।

দৃশ্য ২: একটু পর গুহার কাছে আসে নেকড়ে। খরগোশের লেখা দেখে খুব কৌতূহল জাগে তার।
নেকড়ে: কী লিখছিস রে?
খরগোশ: "খরগোশরা কীভাবে নেকড়ে খায়", তার উপর একটা থিসিস করছি।
নেকড়ে: [অট্টহাসিতে ফেটে পড়তে পড়তে] এ রকম রাবিশ একটা জিনিস নিশ্চয়ই পাবলিশ করার চিন্তা করছিস না তুই! নাকি চিন্তা করছিস?
খরগোশ: রাবিশ না, আমার সাথে এসে দেখে যাও।

দুজনে ঢুকে পড়ে খরগোশের গর্তে, এবং আগের মতোই শুধু খরগোশ ফিরে আসে খানিক পর, মন দেয় থিসিস লেখায়।

দৃশ্য ৩: খরগোশের গুহা। এক কোণায় দেখা যায় শেয়ালের হাড়ের স্তুপ পড়ে আছে, অন্য কোণায় নেকড়ের হাড়ের স্তুপ। আরেক কোণায় বিশালদেহী এক সিংহ বসে বসে দাঁত খিলাচ্ছে।

নৈতিক শিক্ষা: থিসিসের বিষয়বস্তু হিসেব আপনি কী নির্ধারণ করেছেন, তা কোনো ব্যাপার নয়। তথ্য-উপাত্তের জন্য কোন পদ্ধতি অবলম্বন করেছেন, তাও কোনো ব্যাপার নয়। আসল ব্যাপার হল, আপনার থিসিস সুপারভাইজার কে।



বিশেষ দ্রষ্টব্যঃ হাস্যরস জনে জনে মুখে মুখে ছড়ায়, তাই কমন পড়ে গেলে কিংবা পুরনো মনে হবার কারনে হাঁসি না পেলে মুখ গোমড়া করে রাখবেন না, মুখে ভাঁজ পড়বে :P
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×