somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কলেজ লাইফের বাঁদরামি :D

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কলেজ লাইফটা যদিও মাত্র দুবছরের, অথচ এর মধ্যেই বাঁদরামি ইতরামি অনেক করেছি, এর মধ্যে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে মনে পড়ে, তখন একা একাই হাঁসি। আমার কলেজ ধানমণ্ডি আইডিয়াল, সেন্ট্রাল রোডে। কলেজের কথা বলে লাভ নেই, আমার কাছে সবই এক। তো আমাদের কলেজের অন্য নিয়ম কানুন যাই থাকুক, সকালে প্রবেশের সময় ছিল ঠিক ৮টা পর্যন্ত ফিক্সড, এর পর যেই আসুক, প্রাইম মিনিস্টারের ছেলে হলেও ঢুকতে দেবে না। একদিন আমার ঘুম ভাঙ্গতে দেরী হয়ে গেল, সেই সুবাদে কলেজের গেটে এসে পৌঁছালাম ৮:১০ এ, অনেক কাকুতি মিনতি করার পরও লাভ হল না, এরপর বাসায় এসে পড়লাম। যতদূর মনে হয়, অনাকাঙ্ক্ষিত ভাবে ক্লাস কখনো মিস হলে একা একা সময় কাটতে চায় না, বাসায় এসে টিভি দেখি, কম্পিউটারে গেমস খেলি, অনেক কষ্টে সময় কাঁটিয়ে যখন দেখি ঘড়িতে ১২টা বাজছে, হঠাৎ মাথায় কুবুদ্ধি আসলো দেখি একজনের ১২টা বাজাই। টিএনটি ফোনে কল দিলাম আমার বেষ্ট ফ্রেন্ডের বাসায়। এই বেষ্ট ফ্রেন্ড এমন যে, প্রথম পরিচয়ে খাওয়ার বিল বা ভাড়া আমি বলি আমি দেই, ও বলে আমি দেই, আর দুই সপ্তাহ পড়ে ও বলে দোস্ত আমারে আজকে বাসায় নিয়া যা প্লীজ, আমি বলি দোস্ত আমারে তুই নিয়া যা, এরকম সম্পর্ক। যাই হোক, ও যেহেতু ক্লাসে, তাই ফোন ধরল ওর আম্মু।

আমি বলছি, হ্যালো আন্টি সৈকত আছে??
আন্টি বলছেন, না বাবা, সৈকত তো কলেজে।
আমি বলি, কি বলেন আন্টি, আজকে তো টিচারদের মীটিং এর কারনে ক্লাস ১০টায় ছুটি দিয়ে দিছে, আমরা তো এক সাথেই আসলাম, ও বাসায় যায় নাই???
আন্টি চিন্তিত গলায়, কই না তো বাবা, ও তো আসে নাই।
আমি বললাম, ঠিক আছে আন্টি ও আসলে আমাকে বলবেন ফোন দিতে (আন্টি আমাকে চেনে এবং খুব ভাল জানে ;) ) বলে রেখে দিলাম।

পরদিন ক্লাসে গেছি, আমার সেই বন্ধুটির চেহারা দেখার মত। ও আমাকে বিরস চিত্তে বাংলা ফিল্মের স্টাইলে জিজ্ঞেস করলো, "আমি তোর কি এমন ক্ষতি করছিলাম, তুই আমারে এতো বড় বাঁশ দিলি, আজকে আমার আব্বু আমারে কলেজে নিয়া আসছে, আমার আম্মু আমারে কালকে মাইর দিছে, এখন আমারে বিশ্বাস করে না, আব্বু বকা দিছে" ইত্যাদি ইত্যাদি। বাকি বন্ধুরা গল্প শুনে হাঁসতে হাঁসতে গড়াগড়ি অবস্থা। আবার এই পন্থা কে কার উপর এপ্লাই করবে সেই নিয়ে মারামারি। এরপর সেই বন্ধুটি আমাকে হুমকি দিলো, সেও আমাকে দেখে নিবে, আমি বললাম নতুন কিছু করিস, আমার সিস্টেম আমার উপরে এপ্লাই কইরা লাভ নাই :D

আমি আবার বাসায় এসে পুরো ঘটনা আমার আম্মু, ভাইয়া আপু সবার সাথে শেয়ার করলাম, ওরা সবাই হাসাহাসি করলো কিছুক্ষণ। বলে রাখি, আমার পরিবারে সবাই অনেক মজা করে আর আমি যে অতি মাত্রায় দুষ্টামি করি এটাও জানে, কিন্তু আবার বিশ্বাসের দিক থেকেও অক্ষুন্ন। এরপর একদিন আমার সেই বন্ধুটি বাসায় ফোন দিলো, আমি না থাকা অবস্থায়। আমার আম্মু ফোন ধরেছিল, সে আমার স্টাইলে বলতে শুরু করা মাত্র আমার আম্মু বলল, বাবা আমার ছেলে তো ক্লাস ফাঁকি দিয়ে কোথাও যায় না, ও যে কত অলস আমি জানি। ও ক্লাসে না গেলে বাসায়ই থাকে, তোমার এই গল্প আমি জানি। বেচারি কিছুই করতে না পেরে আবারও মন খারাপ করে ফোন রেখে দিলো।

আরেকটা ঘটনা ঠিক এক দিনের না, একাধিক বার করেছি। যখন কোন বন্ধুর বাসায় বেড়াতে যেতাম, পুরো সময় কাঁটিয়ে যাওয়ার সময় দরজার সামনে ইচ্ছে করে সময় নষ্ট করতাম, পানি চেয়ে অথবা জুতা পড়তে গিয়ে। এর মধ্যে মুরুব্বী কেউ সামনে দিয়ে গেলে জোরে জোরে ঐ বন্ধুকে উদ্দেশ্য করে বলতাম (খুব সিরিয়াস একটা ভঙ্গিতে) দোস্ত, তুই ইদানীং ক্লাস করছ না কেন ঠিক মত? ক্লাসগুলো অন্তত কর, রেগুলার ক্লাস না করলে পিছিয়ে যাবি (অথচ আমিই ছিলাম চরম ফাঁকিবাজ ;) ) তো সেই সময় ঐ বন্ধু মুখ চেপে ধরত আর জোর করে বাইরে নিয়ে যেয়ে গালিগালাজ করতে করতে বিদায় দিত :D যেটা এখনো মিস করি।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×