somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ভাল চাল চেলেছে এবার

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক গ্রামে এক কুখ্যাত চোর ছিল, যার খ্যাতি এমনই ছিল যে আসে পাশের দশ গ্রামেও এমন চোর আর একটি ছিল না। দিন যেতে থাকে, চোরের খ্যাতিও বাড়তে থাকে, সাথে বয়সও। চোরের তিন ছেলে, যাদের নিয়ে তার ছিল মনে বড় আশা, সে তার ছেলেদেরকে চুরি বিদ্যায় দীক্ষা দেয়নি, সুশিক্ষা দিয়েছে। বড় ছেলে হয়েছে ইঞ্জিনিয়ার, মেজো ছেলে ডাক্তার আর ছোট ছেলে উকিল। বয়সের ভারে একসময় অন্তিম মুহূর্ত ঘনিয়ে আসলো চোরের, ছেলেদেরকে কাছে ডাকল। ডেকে বলতে লাগলো, "বাবারা আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি, কিন্তু তোমাদেরকে আমি মানুষের মত মানুষ বানিয়েছি, শুধু একটাই কারন, যাতে তোমরা আমার নামের কলঙ্ক মুছে দিতে পারো। আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি মারা যাওয়ার পর তোমরা এমন কাজ করবে যাতে মানুষ আমাকে ভাল বলে"। এর কয়েকদিন পরই চোরটি মারা গেল। এরপর ছেলে তিনজন ভাবতে বসলো, বাবার শেষ ইচ্ছা রক্ষায় তাদের কি করা উচিৎ। তিন ছেলেই ভেবে দেখল তারা তাদের পেশায় যাই করুক না কেন, তাদেরকে সবাই চোরের বাচ্চা বলেই ডাকবে। শেষ পর্যন্ত তারা আর কোন রাস্তা না পেয়ে এক কঠিন সিদ্ধান্তে উপনীত হল, তা হচ্ছে তারা ডাকাতি শুরু করে দিলো, শুধু তাই নয়, ডাকাতির পর সেখানে আগুনও লাগিয়ে দিতে শুরু করলো। এখন গ্রামবাসীরা বলতে শুরু করলো, এই ছেলেগুলোর বাপ কত ভাল ছিল, শুধু চুরিই করত, আর এই তিন শুয়োর শুধু ডাকাতিই করে না সাথে আবার আগুনও লাগায়, কত বড় শয়তানের দল।

পুনশ্চঃ উপায় যত খারাপই হোক, ছেলেরা কিন্তু ঠিকই তাদের বাবার কথা রেখেছিল।

বর্তমান সরকারের শাসনামল পর্যবেক্ষণ করলে এরকমই দেখা যায়। একের পর এক সীমাহীন দুর্নীতি করেছে আর প্রত্যেকটি দুর্নীতি আরও বড় আরেকটি দুর্নীতি দিয়েই ঢেকে দিয়েছে। এগুলো সব লিখে শেষ করা যাবে না, কিন্তু দুএকটি না বললেই নয়। সুরঞ্জিতের অর্থকেলেঙ্কারির পর ইলিয়াস আলির গুম, সাগর রুনি হত্যাকাণ্ডের পর হলমার্ক দুর্নীতি, পদ্মা সেতুতে ঘুষ কেলেঙ্কারির ঘটনাকে ধামা চাপা দিতে যুদ্ধাপরাধীদের প্রহসনমূলক বিচার ও রায় ইত্যাদি। এইবারের চালটা একটু অন্যরকম। সরকারের স্টকে যে আসলেই কিছু বিজ্ঞলোক আছে তার প্রমান পেলাম কাদের মোল্লার রায়ের ভিত্তিতে। বিগত দিনগুলোতে সরকার যে পরিমাণ জন সমর্থন হারিয়েছিল, ফাঁসির পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তা সম্পূর্ণ ফেরত পেয়ে গেল মনে হচ্ছে। সাথে সাথে আবার এও প্রমান করে ফেলল এই ট্রাইব্যুনালের সাথে সরকারের আসলেই কোন সম্পর্ক নেই। যাই হোক, শাহবাগের আন্দোলন দেখে ভাল লাগছে একটি কারনে, বীর বাঙ্গালী আবার কোন একটি স্বার্থে এক হয়েছে। কিন্তু দুঃখ লাগে এটা ভাবতে, যে কেন আগে এরকম হল না। এই এক ইস্যুকে পুঁজি করে যে হাজারো ইস্যুকে আড়াল করা হচ্ছে তা যদি এই দেশপ্রেমিক মানুষগুলো বুঝতো তাহলে আরো অনেক আগেই শাহবাগ মোড় দখল হয়ে যেত।
ইস্ এভাবে যদি আমরা সবাই, সব জেলায়, একই দিনে, একই সময়ে ......

* সাগর-রুণির হত্যাকান্ডের বিচার চাইতে পারতাম
* বিশ্বজিত হত্যার বিচার চাইতে পারতাম
* ডা. সাজিয়া আফরিনের ধর্ষণের বিচার চাইতে পারতাম
* কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশু রাব্বি হত্যার বিচার চাইতে পারতাম
* পদ্মা সেতুর দূর্ণীতির জন্য প্রতিবাদ করতে পারতাম
* বুয়েট সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দূর্নীতিবাজ ভিসির অপসারণ করতে পারতাম
* তাজরীন গার্মেন্টস ১১০ জন সহ পূর্বে আগুনে পোড়ার জন্য ব্যবসায়ীদের বিচার চাইতে পারতাম
* সোনালী ব্যাংকের ৪০০০ কোটি টাকা লুটেরাদের বিচার চাইতে পারতাম...
* শেয়ার বাজার লুটেরা লোটা-কামাল, দরবেশদের বিচার চাইতে পারতাম....
* চট্টগ্রাম ফ্লাইওভার দূর্ঘটনার জন্য দায়ী কয়জনের বিচার আমরা চেয়েছি বা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ..............

সর্বোপরি হাটহাজারী, রামু শহরের শত বছরের ঐতিহ্যবাসী মন্দির, বড়ুয়াদের প্যাগোডা পোড়াতে সহায়তাকারিদের বিচার চেয়ে আমরা কয়জন এভাবে একত্রিত হয়েছি কেউ কি বলতে পারেন?????????
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×