আজ আমি তাহার কথা বলতে এসেছি,,
যে কিনা আমাকে স্বপ্ন দেখাত স্বপ্ন গড়তে,
ছোট ছোট কষ্ট গুলোকে গিলে ফেলে
কি করে বাচতে হয় তা শিখাতো।
আজ আমি তাহার কথা বলতে এসেছি,,
যে কিনা আমায় প্রেম শিখালো
ভালবাসার হৃদয় ক্রোড়ে,
জীবনটাকে সাঁজিয়ে ছিল
বসন্তের ঐ শুভ্র ফুলের সমারোহে।
আজ আমি তাহার কথা বলতে এসেছি,,
যে আমাকে স্বপ্ন গড়ার স্বপ্ন দেখিয়ে
এক এক করে গলা টিপে হত্যা করেছে
আমার প্রত্যেকটি স্বপ্ন স্বত্বাকে,
যে আমার সততা ও বিশ্বাসকে দূর্বল ভেবে
বিশ্বাস ঘাতকতার চাবুক মেরে
ক্ষত-বিক্ষত করে দিয়েছে।
এখন আমার কিছু কথা তোমাদের বলতে এসেছি,,
তোমরা বসন্ত দেখ, উল্লাস কর
বসন্তে ফোটা ফুলের রেনুর গভীরের
নীল কষ্ট গুলো দেখনা।
তোমরা উৎসব কর, স্বপ্ন বুনো স্বপ্ন উড়াও
স্বপ্ন স্বত্বার মৃত্যুর চিৎকার শুনতে পাওনা,
তোমরা আবেগ আপ্লুত হয়ে উচ্ছাস কর উচ্চ স্বরে
কিন্তু এক একটি উচ্ছল হাসির আত্মহননের
বুক ফাঁটা চিৎকার শুনতে পাওনা,
স্বপ্ন ভরা চোখ কতটা কষ্টে গাঢ় নীল হয়
তা তোমরা দেখনা,
দেখ শুধু আত্ম কেন্দ্রীক সুখ
ভাব শুধু একক বৃত্তে স্বাথর্।
ভাবনা, কতটা দ্রোহে কতটা ঘৃনায়
এখন নিজেকে সৎ ভাবতে ভয় হয়
বড় ভয় হয় কাউকে বিশ্বাস করতে।
এখন আমি নিজের কথাই বলছি,,
এখন আমি বুঝতে শিখেছি, ভাবতে শিখেছি
চলতে শিখেছি এক একা,
স্বপ্ন গুলোকে বুনতে শিখেছি
নিজের করে আপন তরে।
কারন আমি কবি
কবিরা পরাজিত হতে পারেনা,
কবিরা জয়ী ও চিরঞ্জীব তার স্বত্বায় এবং সৃষ্টিতে।
আমার বড় পরিচয় আমি কবি এবং কবি,
আমার সৃষ্টিতে আমি একজন স্রষ্টা।
--দোলন মাহমুদ,
পহেলা ফাল্গুন, ১৪২০ বঙ্গাব্দ*
১৩ ফেব্রুয়ারী ২০১৪ ০৫:০০টা
প্যারিস, ফ্রান্স।
আলোচিত ব্লগ
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোস্ট: বিদায়ের আগে

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।