সামান্য পাখায় বেঁধে বিশাল আকাশ
বাতাসই সূরের উৎস, এই কথা জেনে যায় পাখী
পাখী চেনে বাতাসের ঘ্রাণ, পাখী চেনে জ্যোৎস্নার কুড়া
উড়তে উড়তে ভুলে যায় নীলিমার উচ্চতা, স্পর্ধিত পাখী
নিজের নামেই লিখে নেয় প্রতিটা আকাশ
আকাশ ভূগোলে সীমানা পাচিল নেই
এইকথা পাখী ছাড়া কে আর জেনেছে !
বিষাদক্লান্ত ডানায় একদিন বৃক্ষে ফেরে পাখী
কেননা বৃক্ষই তার পাঁচতারা সরাইসদন
এখানে গাছের বাকলা শরীর, ঠোঁটকাটা পাখী
হয়তো খুঁজছে গাছে পুরনো কুহর, নদী, দাম্পত্য সুড়ঙ্গ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



