একটি চিঠির উত্তর............
০১ লা জুলাই, ২০০৯ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার মনে আছে কী লিখেছিলে? লিখেছিলে "আমি শুক্রবারে আসব"। কেন লিখেছিলে? কারণ তুমি নিশ্চিত আমি না করব না। না করার কোন কারণও নেই এবং কখনো করিনি। এবং যেহেতু আমি তোমাকে আসার কথা বলে আর না করিনি, সেহেতু তোমার না আসার কোন কারণ দেখি না। আমার প্রব্লেম থাকলে তো তোমাকে জানাতামই। আবার লিখেছ তোমাকে আসার সময় বলে দেইনি, তুমি আমার স্টুডেন্ট না। তোমাকে যদি স্টুডেন্ট মনে করতাম তাহলে তো সময় বলে দিতাম। আর এর আগে কখনো তোমাকে সময় বলে দিতে হয়নি তাই প্রয়োজন বোধ করিনি। আর এর আগে কখনো তোমাকে অনুরোধ করতে হয়নি। বুঝতেই পারছো গন্ডগোলটা তোমার নিজের মধ্যেই।
বিঃদ্রঃ নিজের পরিবর্তন অন্যের ঘাড়ে না চাপানোই ভালো। তুমি ভালো করেই জানতে আমি বন্ধুদের শুধু পরীক্ষা কেন আরো অনেক কিছু থেকেই বেশী গুরুত্ব দেই। তাই মনের অজান্তেই হয়তো একটা আশ্চর্য বোধক চিহ্ন দিয়ে দিয়েছ। যাই হোক তাই সত্যি।
পুনশ্চঃ সোজা সাপটা কথা শিখে গেছ শুনে ভালো লাগছে। কিন্তু তোমার না বুঝে কথা বলার অভ্যাসটা আর যায়নি। আর তর্কের খাতিরে তর্ক করাটাও বাদ দিতে পারো। আর আন্তরিকতা আমাকে যে শেখাতে হবে না, সেটা তুমি ভালো করেই জান।
অবশেষে, না বুঝে সোজা সাপটা কথা বলে আর তর্ক করে নিজেকে এবং অন্যকে বিপদে ফেলা থেকে বিরত থেকো, এই কামনায়।
ইতি
যে যেমন ছিল, তেমনি আছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন